Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মুর্শিদাবাদে ভয়াবহ গঙ্গা ভাঙন, তলিয়ে গেল প্রায় দশটি বাড়ি

বর্ষার মরশুম শুরু হতেই ঘুম গিয়েছিল সামসেরগঞ্জের মানুষের। গঙ্গা এগিয়ে আসছিল দ্রুত। গিলছিল জমি। ভিটেমাটি হারিয়ে পথে বসছিলেন গ্রামের মানুষ।

মুর্শিদাবাদে ভয়াবহ গঙ্গা ভাঙন, তলিয়ে গেল প্রায় দশটি বাড়ি

শেষ আপডেট: 4 October 2024 16:08

দ্য় ওয়াল ব্যুরো,মুর্শিদাবাদ: শুক্রবার সকাল থেকে ফের ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়ল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের শিকদারপুর গ্রাম। গঙ্গায় তলিয়ে গেল প্রায় দশটি বাড়ি। 

বর্ষার মরশুম শুরু হতেই ঘুম গিয়েছিল সামসেরগঞ্জের মানুষের। গঙ্গা এগিয়ে আসছিল দ্রুত। গিলছিল জমি। ভিটেমাটি হারিয়ে পথে বসছিলেন গ্রামের মানুষ। মাঝে ভয়াবহ ভাঙন কয়েকদিন বন্ধ থাকলেও শুক্রবার সকাল থেকে ফের গঙ্গার বিধ্বংসী রূপ। নিমেষে তলিয়ে যাচ্ছে ফাঁকা জমি, প্রচুর পরিমাণে গাছপালা।

গঙ্গা ভাঙতে ভাঙতে এদিন সকালে এলাকার দশটি বাড়ি গিলে নেয়।  যাবতীয় আসবাবপত্র-সহ বাড়িগুলি তলিয়ে গিয়েছে  গঙ্গা গর্ভে। তারপপর থেকেই এলাকা জুড়ে যেন আতঙ্ক আর হাহাকার। ঘরবাড়ি-আসবাবপত্র, সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। আতঙ্কে আশেপাশে প্রায় শতাধিক পরিবার শেষ সম্বলটুকু নিয়ে অন্যত্র পালানোর চেষ্টা করছেন। 

গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দাদের দাবি, গত কয়েকদিনে জলস্তর খানিকটা কমলেও দুদিন ধরে আবার জল বাড়ছে গঙ্গায়। পাল্লা দিয়ে বাড়ছে ভাঙ্গনের আতঙ্ক আর উদ্বেগ। 


```