Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

তৃণমূল কর্মী খুনের ২৫ দিন পর ফের উত্তপ্ত সালার, বাড়ি ভাঙচুর, লুঠপাট

তৃণমূল কর্মী খুনের পর ফের উত্তপ্ত সালারের মালিহাটি গ্রাম। শুক্রবার রাতভর হামলা চলে। খুনে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর হয় বলে অভিযোগ।

তৃণমূল কর্মী খুনের ২৫ দিন পর ফের উত্তপ্ত সালার, বাড়ি ভাঙচুর, লুঠপাট

শেষ আপডেট: 9 November 2024 16:06

দ্য় ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: তৃণমূল কর্মী খুনের পর ফের উত্তপ্ত সালারের মালিহাটি গ্রাম। শুক্রবার রাতভর হামলা চলে।  
খুনে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর হয় বলে অভিযোগ। আক্রান্তরা জানান, ভাঙচুরের পাশাপাশি বেপরোয়া লুঠপাট চলে। তাদের ঘর থেকে টাকা ও মূল্যবান সামগ্রী খোয়া গেছে। 

গত ১৪ই অক্টোবর মুর্শিদাবাদ জেলার সালারে আলাই সেখ নামে এক তৃণমূল কর্মী খুন হন। এই ঘটনার পর থেকেই থমথমে এলাকা। চলছিল পুলিশের টহলদারিও। ঘটনার ২৫দিন পর শুক্রবার রাতে ফের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সালারের মালিহাটি গ্রাম। শনিবার সকাল থেকে অভিযুক্তদের বাড়িঘর সহ বেশ কিছু মুরগির ফার্ম ভাঙচুর করা হয় বলে অভিযোগ। যাদের ঘর ভাঙচুর করা হয়েছে তারা সকলেই তৃণমূল কর্মী। 

আক্রান্ত মহিলারা জানান, খুনের ঘটনার পর থেকেই ঝামেলা অশান্তি চলছিল। রাতের দিকে তাঁদের বাড়িঘর লক্ষ্য় করে ইট ছোড়া হচ্ছিল। লাগাতার হুমকিও চলছিল। শুক্রবার রাতে জনা ৫০ দুষ্কতী একসঙ্গে চড়াও হয়। বাড়িঘরে ভাঙচুর-লুঠপাট চালায়। কিন্তু কোনওভাবেই পুলিশের দ্বারস্থ হতে পারেননি তাঁরা। কারণ পুলিশের কাছে গেলে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য রউফ আলির বিরুদ্ধে তাঁদের অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করে রউফ দাবি করেন ১৪ অক্টোবর তাঁকেই নিশানা করেছিল নির্দলের দুষ্কৃতীরা। তিনি বরাতজোরে বেঁচে যান। তখন পিটিয়ে মারা হয় তাঁর কাকা আলাই শেখকে। তিনি বলেন,"আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে। আমরা কারও ঘর ভাঙচুর করিনি। আমরাই আক্রান্ত। ওরা নিজেদের অপরাধ ঢাকা দিতেই আমাদের ফাঁসিয়ে দিতে চায়।"
 
তৃণমূলের অঞ্চল সভাপতি রেজাউল শেখ বলেন, যাঁরা আলাই শেখকে খুন করেছে, তারাও দুষ্কৃতী। আবার এখন যারা ভাঙচুর করছে তারাও দুষ্কৃতী। আমাদের দল যেমন আলাই শেখের খুনিদের সাজা চায়, তেমন আবার এটাও বরদাস্ত করবে না, কেউ কারও ঘরবাড়ি ভাঙচুর করুক। এই স্পষ্ট বার্তাটা আমরা দিতে চাই। দুটি ক্ষেত্রেই প্রশাসন আইনমাফিক ব্যবস্থা নেবে।"   

এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালার থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে গ্রামে টহল দিচ্ছে পুলিশ।


```