Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতীয় ন্যায় সংহিতা আইনে সাজা রাজ্যে, খুনের মামলায় তিন দুষ্কৃতীর আমৃত্যু কারাদণ্ড

সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি বলেন, "এরা এতটাই নির্দয় ছিল যে সামান্য কিছু টাকার জন্য ইচ্ছাকৃতভাবেই পেট্রোল পাম্পের ওই কর্মীকে গাড়িতে পিষে চলে যায়।"

ভারতীয় ন্যায় সংহিতা আইনে সাজা রাজ্যে, খুনের মামলায় তিন দুষ্কৃতীর আমৃত্যু কারাদণ্ড

আদালতের পথে

শেষ আপডেট: 4 April 2025 18:55

দ্য ওয়াল ব্যুরো,নদিয়া:  ভারতীয় ন্যায় সংহিতা আইনে (BNS) সাজা হল রাজ্যে। তেল ভরার পর টাকা না দিয়ে পালানোর সময় পেট্রল পাম্পের এক কর্মীকে পিষে দেওয়ার ঘটনায় গ্রেফতার তিন দুষ্কৃতীকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট আদালত(nadia verdict)।

গতবছরের ৮ সেপ্টেম্বর গভীর রাতে রানাঘাট থেকে কৃষ্ণনগরগামী একটি মাছ বোঝাই গাড়ি শান্তিপুর থানার কন্দখোলা পেট্রোল পাম্পে তেল নিতে ঢোকে। অভিযোগ, তেল ভরার পর টাকা না দিয়েই পালানোর চেষ্টা করে তারা। পাম্পের কর্মী বিশ্বজিৎ দাস গাড়িটি আটকাতে গেলে তাকে কার্যত চাপা দিয়ে পালিয়ে যায় গাড়িটি। ঘটনার তিনদিনের মধ্যে ঘাতক গাড়ির চালক সহ-তিনজনকে বসিরহাট থেকে গ্রেফতার করে পুলিশ।

সেই মামলাতেই বৃহস্পতিবার তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। আর শুক্রবার দোষীদের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক মনোদীপ দাশগুপ্ত। সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি বলেন, "এরা এতটাই নির্দয় ছিল যে সামান্য কিছু টাকার জন্য ইচ্ছাকৃতভাবেই পেট্রোল পাম্পের ওই কর্মীকে গাড়িতে পিষে চলে যায়। তাই মহামান্য আদালতের কাছে প্রার্থনা ছিল এরা বেরিয়ে আসলে সমাজের কাছে ভুল বার্তা যাবে। আর সেই কারণেই মহামান্য আদালত এই ঐতিহাসিক রায় দিয়েছেন। 

ভারতের নতুন আইন অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা আইনে তিন দুষ্কৃতীকে সাজা দেওয়া হয়। এই রায়কে স্বাগত জানিয়েছে পুলিশ প্রশাসন সহ বিশ্বজিৎ দাসের পরিবারের লোকজন।


```