Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মহিলা চিকিৎসককে 'অভয়া' করে দেওয়ার হুমকি! শান্তিপুর হাসপাতালে অভিযোগ সুপারের বিরুদ্ধে

গোটা ঘটনাটি জানিয়ে নদিয়ার শান্তিপুর থানা, নদিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং হেলথ সার্ভিসের ডিরেক্টরের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন ওই তরুণী চিকিৎসক।

মহিলা চিকিৎসককে 'অভয়া' করে দেওয়ার হুমকি! শান্তিপুর হাসপাতালে অভিযোগ সুপারের বিরুদ্ধে

শেষ আপডেট: 4 January 2025 15:15

কাজল বসাক, নদিয়া

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন হাসপাতালেই প্যাথলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক। তাঁর অভিযোগ, তাঁকে নাকি নিজের ডিপার্টমেন্ট ছাড়া অন্য সব ডিপার্টমেন্টে কাজ করানো হচ্ছে। প্রতিবাদ করায় ওই মহিলা সিনিয়র রেসিডেন্ট চিকিৎসককে দ্বিতীয় 'অভয়া' করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

গোটা ঘটনাটি জানিয়ে নদিয়ার শান্তিপুর থানা, নদিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং হেলথ সার্ভিসের ডিরেক্টরের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন ওই তরুণী চিকিৎসক। গত ৩১ ডিসেম্বর হাসপাতালের সুপার তাঁকে দ্বিতীয় 'অভয়া' করে দেওয়ার হুমকি দেন। 

অভিযোগকারী  ওই মহিলা চিকিৎসক দাবি করেন, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তিনি শান্তিপুর হাসপাতালে যোগ দিয়েছেন। তারপর থেকে কাজের জায়গায় তাঁকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। রাতে হাসপাতালে নিরাপদ বোধ করছেন না তিনি। তাও রোস্টারে বিষয়টি বিবেচনা করা হচ্ছে না। 

তিনি বলেন, বিভিন্ন রকম অসহযোগিতা নিয়ে একাধিকবার তিনি হাসপাতাল কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন। কিন্তু কোনও ফল মেলেনি। তিনি বলেন, হাসপাতালের অন্য কারও বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই। এখানকার অন্য চিকিৎসকরা যথেষ্ট সহৃদয়। এমনকি স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধেও আমাদের কোনও অভিযোগ নেই। তবে হাসপাতালের সুপার আমাকে পদে পদে হেনস্থা করছেন। যে ভাষায় উনি কথা বলছেন সেটা আমার কাছে একটা ভয়ানক অভিজ্ঞতা।  

মহিলা চিকিৎসকের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানা। যদিও পুরোটাই মিথ্যা অভিযোগ বলে দাবি করেছেন হাসপাতাল সুপার তারককুমার বর্মন। তিনি বলেন, "ওঁর অভিযোগের কোনও ভিত্তি নেই। এখানে রোস্টার কমিটি আছে। তাঁরাই রোস্টার করেন। আমার পরামর্শ নেওয়া হয়। এটুকুই। সবাইকে যেভাবে ডিউটি  দেওয়া হয়, সেভাবেই ওঁকে ডিউটি দেওয়া হয়। আর ৩১ তারিখ আমার সঙ্গে ওঁর দেখাই হয়নি। তাই হুমকি দেওয়ারও কোনও প্রশ্ন নেই। শান্তিপুর হাসপাতালে রোগীর চাপ ভালই আছে। উনি বোধহয় সেই ওয়ার্ক লোডটা নিতে পারছেন না।"


```