Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিফলে হেরোইন পাচারের চেষ্টা! ফরাক্কা থেকে গ্রেফতার ৩

অভিযুক্তরা প্রত্যেকেই বিহারের ভাগলপুরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

বিফলে হেরোইন পাচারের চেষ্টা! ফরাক্কা থেকে গ্রেফতার ৩

শেষ আপডেট: 2 December 2024 15:03

দ্য ওয়াল ব্যুরো: ৩১৫ গ্রাম হেরোইন সহ মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ৩ বিহারের বাসিন্দা। মালদহ থেকে এই হেরোইন নিয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানা গিয়েছে। ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে তোলা হয়েছে। 

পুলিশের তরফে জানানো হয়েছে, এই পাচারের বিষয় গোপন সূত্রে খবর ছিল তাদের কাছে। সেই মতো মুর্শিদাবাদের ফরাক্কা বিন্দুগ্রাম মেলার মাঠ সংলগ্ন এলাকায় তল্লাশি শুরু করেন তাঁরা। বাজেয়াপ্ত হয় ওই ৩১৫ গ্রাম হেরোইন। ধৃত ব্যক্তিদের নাম কুন্তল কুমার (২৮), গুলশান কুমার  ও অমর কুমার। 

তারা প্রত্যেকেই বিহারের ভাগলপুরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। মালদহর কোথা থেকে হেরোইন নিয়ে পাচারের চেষ্টা করছিল তারা, তা এখনও জানা যায়। তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। 

এবিষয়ে ফরাক্কার এসডিপিও আমিনুল খান বলেন, 'এরা মূলত মালদহ থেকে এই হেরোইন এনেছে বলছে। জায়গাটা ঠিকঠাক বলতে পারছে না। আমরা তদন্ত চালিয়ে দেখছি। এদের নামে কোনও অভিযোগ পাওয়া যায়নি আগে। আমরা ৭ দিনের রিমান্ড চেয়েছি।'

রাজ্যে মাদকের কোনও চক্র চলছে কি না জিজ্ঞাসা করা হলে এসডিপিও জানান, 'ইন্টার স্টেট ইস্যু। এদিকে নিশ্চয়ই চক্র রয়েছে। আমরা তদন্ত চালাচ্ছি। এসপি জঙ্গিপুরের নির্দেশ রয়েছে। নাকা তল্লাশি সবসময় চলছে এখানে।'


```