Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

মুখ্যমন্ত্রীর কথায় আশ্বস্ত হয়ে স্কুলে ফেরার সিদ্ধান্ত ব্লাড ক্যানসারে আক্রান্ত সোমনাথের

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের নিয়ে বৈঠকে আলোচনার পর মুখ্যমন্ত্রীর আশ্বাসে ফের স্কুলে ফিরছেন সোমনাথ মালো।

মুখ্যমন্ত্রীর কথায় আশ্বস্ত হয়ে স্কুলে ফেরার সিদ্ধান্ত ব্লাড ক্যানসারে আক্রান্ত সোমনাথের

সপরিবারে ব্লাড ক্যানসারে আক্রান্ত সোমনাথ

শেষ আপডেট: 8 April 2025 13:11

কাজল বসাক, নদিয়া   

ক্যানসার আক্রান্ত সোমা দাসের চাকরি মানবিক দিক থেকে বহাল থাকলেও বিবেচনা করা হয়নি সোমনাথ মালোর চাকরি। এ নিয়ে প্রশ্নও তুলেছিলেন নদিয়ার বাসিন্দা সোমনাথ মালো। তবে, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের নিয়ে বৈঠকে আলোচনার পর মুখ্যমন্ত্রীর (Mamata Bandopadhyay) আশ্বাসে ফের স্কুলে ফিরছেন সোমনাথ।

নদিয়ার বীরনগর হাইস্কুলের গ্রুপ "সি" পদে কর্মরত ছিলেন সোমনাথ মালো। বেশ কয়েক বছর ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত তিনি। সোমনাথ জানান, প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হলেও ক্য়ানসারে আক্রান্ত হওয়ায় সোমা দাসের চাকরি বহাল রেখেছে উচ্চ আদালত (Supreme Court Verdict)। কিন্তু বিবেচনা করা হয়নি তাঁর নাম। সোমবার মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে হাজির ছিলেন  তাহেরপুরের বাসিন্দা সোমনাথ। বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন চাকরিহারাদের পাশে তিনি থাকবেন, যোগ্যদের চাকরি বাতিল হবে না। এই আশ্বাস পাওয়ার পর স্কুলে ফিরবেন জানিয়েছেন  সোমনাথ মালো। 

২০১৬ সালের SSC পরীক্ষায় চাকরি পাওয়া প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মচারির চাকরি বাতিল হয় সুপ্রিম কোর্টের নির্দেশে। তাঁদের মধ্যে সোমনাথও একজন। জানা যায় তিনি প্যারা এশিয়ান গেমস ২০০২ সালে ভারতের হয়ে গোল্ড মেডেল পান। ২০১৬ সালে বাংলার গৌরব সম্মানে তাঁকে সম্মানিত করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে চাকরি হারিয়ে চিন্তিত ছিলাম সোমনাথ মালো। কীভাবে সংসার চালাবেন, কীভাবে নিজের চিকিৎসা করাবেন বুঝে উঠতে পারছেন না তিনি। 

সোমনাথের স্ত্রী সন্ধ্যা মালো জানিয়েছেন, ১৫ বছর আগে তাদের যখন বিয়ে হয়েছিল, তখন তার স্বামী একটি বেসরকারি চাকরি করতেন। ২০১৬ সালে সরকারি চাকরির পরীক্ষা দিয়ে বীরনগর হাইস্কুলে গ্রুপ "সি" পদে চাকরি পান। বেশ ভালোই চলছিল সংসার। তাদের মেয়ে ক্লাস নাইনের ছাত্রী। তিনি বলেন, "সুপ্রিম কোর্টের রায়ের পর কান্নায় ভেঙে পড়েছিলাম।  নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর কিছুটা হলেও স্বস্তি পেয়েছি।"


```