
প্রতীকী ছবি
শেষ আপডেট: 30 November 2024 15:05
দ্য ওয়াল ব্যুরো: বৈধ কাগজপত্র নেই। বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে আসার অভিযোগ। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হল ১ মহিলা সহ ৪ বাংলাদেশি নাগরিককে।
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কৃষ্ণগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে। ধরমপুরের বীরপাড়ার একটি বাড়িতে এসে উঠেছিল এই ৪ বাংলাদেশি। ধৃতদের আজ কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে।
এদিকে জাল পাসপোর্ট-সহ বাংলাদেশের এক বাসিন্দাকে হোটেল থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ধৃতের নাম সেলিম মাতব্বর। বাংলাদেশের মাদারিপুরের ওই বাসিন্দা নিজেকে বাংলাদেশের বিএনপি নেতা হিসেবে দাবি করেন।
গোপন সূত্রের খবর পেয়ে, শুক্রবার রাতে পার্কস্ট্রিটের একটি হোটেলে অভিযান চালায় কলকাতা পুলিশ। এরপরই জাল পাসপোর্ট-সহ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে আজ আদালতে তোলা হবে।
ধৃত জানান, বছর দুয়েক আগে বাংলাদেশে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। আওয়ামী লিগের হাত থেকে বাঁচতে সে সময় তিনি পশ্চিমবঙ্গে চলে আসেন।