Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হরিণঘাটায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু এক শিশু ও দুই মহিলার! অ্যাম্বুল্যান্সের সামনে ধাক্কা লরির

দুর্ঘটনার পরে স্থানীয়রাই প্রথম উদ্ধারকাজ শুরু করেন।

হরিণঘাটায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু এক শিশু ও দুই মহিলার! অ্যাম্বুল্যান্সের সামনে ধাক্কা লরির

অ্যাম্বুল্যান্স ও লরির মুখোমুখি সংঘর্ষ

শেষ আপডেট: 2 March 2025 11:59

দ্য ওয়াল ব্যুরো: কল্যাণীর (Kalyani) হরিণঘাটায় (Haringhata) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)। অ্যাম্বুল্যান্স (Ambulance) ও লরির (Truck) মুখোমুখি সংঘর্ষে প্রাণ গিয়েছে তিনজনের। তাঁদের মধ্যে এক শিশু ও দুই মহিলা রয়েছেন বলে খবর। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জওহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে ১২ নম্বর জাতীয় সড়কের জাগুলি মোড়ে দুর্ঘটনাটি ঘটে। ঝাড়খণ্ডের পাকুড় থেকে অ্যাম্বুল্যান্সটি রোগী নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল। রোগীর সঙ্গে ছিলেন পরিজনরা।

সেই সময় উল্টো দিক থেকে আসা ১২ চাকার একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অ্যাম্বুল্যান্সটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। মারা যান তিন জন।

দুর্ঘটনার পরে স্থানীয়রাই প্রথম উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

পুলিশ সূত্রে খবর, মৃতেরা প্রত্যেকেই ঝাড়খণ্ডের পাকুড় এলাকার বাসিন্দা। সেখান থেকে রোগী নিয়ে আসছিলেন তাঁরা। মৃতদের পরিবারে খবর দেওয়া হয়েছে।


```