Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

স্বামীর পরকীয়া ধরতে ভুয়ো পরিচয় স্ত্রীর, হাতে নাতে ধরা পড়তেই বেধড়ক মার, ভিডিও ভাইরাল

স্বামীর চরিত্র নিয়ে বহুদিন থেকে তাঁর সন্দেহ ছিল। তিনি ফেসবুকে একটি ফেক প্রোফাইল খুলে স্বামীকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান।  ভুয়ো পরিচয়ে স্বামীর সঙ্গে ভাব জমিয়ে, তাঁর কুকীর্তি ফাঁস করেন। 

স্বামীর পরকীয়া ধরতে ভুয়ো পরিচয় স্ত্রীর, হাতে নাতে ধরা পড়তেই বেধড়ক মার, ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 13 October 2024 11:49

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: সোশ্যাল মিডিয়ায় এক যুবতীর সঙ্গে প্রেম। তারপরে বিয়ের প্রস্তাব। প্রেমিকার সেই প্রস্তাব কিছুতে ফেলতে পারেননি প্রেমিক। তাই প্রেমিকা না দেখেই একেবারে ছাদনা তোলায় পৌঁছে গেছিলেন যুবক। সেখানে গিয়ে প্রেমিক দেখলেন, প্রেমিকা আর কেউ নন, তাঁর স্ত্রী। তারপরে কপালে জুটল বেধড়ক মার। সেই ভিডিও এখন ভাইরাল। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম বিপ্লব মণ্ডল। তাঁর বাড়ি মুর্শিদাবাদের ডোমকল থানার মমিনপুরে। তাঁর দুই পুত্র সন্তান রয়েছে। কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। 

বিপ্লবের স্ত্রীর জানিয়েছেন, স্বামীর চরিত্র নিয়ে বহুদিন থেকে তাঁর সন্দেহ ছিল। তাই স্বামীকে হাতে নাতে ধরতেই এই ফন্দি এঁটেছিলেন। তিনি ফেসবুকে একটি ফেক প্রোফাইল খুলে স্বামীকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান।  ভুয়ো পরিচয়ে স্বামীর সঙ্গে ভাব জমিয়ে, তাঁর কুকীর্তি ফাঁস করেন। 

জানাগিয়েছে, মেসেঞ্জারে প্রতিদিন প্রেমিকার সঙ্গে কথা বলতে বিপ্লব। অপরিচিত যুবতী বেশ ভরসাযোগ্য হয়ে উঠেছিলেন তাঁর। তাই ওই সময়ে বিপ্লবকে ওই যুবতী বিয়ের প্রস্তাব দেন। না দেখে, না বুঝে তাতে প্রস্তাবে রাজি হয়ে যান ওই যুবক।  বৃহস্পতিবার দুপুর বেলায় ব্যাগপত্র গুছিয়ে বিয়ে করার জন্য বাড়ি থেকে বেরিয়ে ডোমকল বাসস্ট্যান্ডে চলে এসেছিল বিপ্লব। প্রেমিকার জন্য় অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পরে সেখানে বাড়ির লোকজনকে নিয়ে হাজির হন বিপ্লবের সেই প্রেমিকা। কিন্তু তাঁকে দেখে রীতিমতো চমকে ওঠেন। দেখেন, প্রেমিকা আর কেউ নয় তাঁর স্ত্রী। বাপেরবাড়ির লোকজনকে নিয়ে হাজির হয়েছেন। বিপ্লব বুঝতে পারেন যে তিনি স্ত্রীর পাতা ফাঁদে ফেঁসে গেছেন। পালাতে গেছে তাঁকে ধরে বেধড়ক মারধর করেন শ্বশুরবাড়ির লোকজনরা। 

এই দৃশ্য দেখে পথচারীরা সেখানে ভিড় জমিয়ে ছিল। রাস্তা অবরুদ্ধ হয়ে পরে। গণধোলাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আক্রান্ত ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।  


```