Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইট ভাটার ক্যানাল পরিষ্কার করতে নেমে বিপত্তি, দেওয়াল ধসে মৃত্যু কিশোরের

পুলিশ জানিয়েছে মৃতের নাম আহাদুল মণ্ডল। বয়স আনুমানিক ১৩ বছর। ডোমকলের জুগিন্দা রথতলাপাড়ার বাসিন্দা ওই কিশোর।

ইট ভাটার ক্যানাল পরিষ্কার করতে নেমে বিপত্তি, দেওয়াল ধসে মৃত্যু কিশোরের

এই ক্যানালেই বিপত্তি

শেষ আপডেট: 8 October 2024 14:16

দ্য় ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ইট ভাটার ক্যানাল পড়ে মৃত্যু হল এক নাবালকের। মঙ্গলবার সকালে ক্যানাল পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় মানুষজন ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

পুলিশ জানিয়েছে মৃতের নাম আহাদুল মণ্ডল। বয়স আনুমানিক ১৩ বছর। ডোমকলের জুগিন্দা রথতলাপাড়ার বাসিন্দা ওই কিশোর। স্থানীয় সুত্রে জানা গেছে, বাবা ও ছেলে মিলে বাড়ির কাছেই একটি ইট ভাটায় দিনমজুরের কাজ করতেন।  মঙ্গলবার ক্যানেলের ভিতরে পড়ে থাকা ইট বাইরে বের করার দায়িত্ব পরে ওই কিশোরের উপর। সকালে সেই কাজেই নেমেছিল সে।  

কিন্তু ক্যানালের একটা অংশের অবস্থা ছিল খারাপ। বর্ষার মরশুমে একটি অংশে ফাটল ধরে। ওই কিশোর যখন ক্যানালে নামে তখন উপরে দাঁড়িয়ে একজন সতর্ক করছিল তাঁকে। কিন্তু তাতে বিপদ রোখা যায়নি। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে  পড়ে ক্যানালের একাংশ। তখন সেখানে কাজ করা শ্রমিকরা সবাই ছুটে পালিয়ে গেলেও আহাদুলের খোঁজ মিলছিল না। ওই কিশোরের খোঁজ পেতে তৎপর হয়ে ওঠেন এলাকার মানুষ। ঘটনাস্থলে গিয়ে ইট সরিয়ে উদ্ধার করা হয় আহাদুলকে। 

সহকর্মীরা তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থা খারাপ হওয়ায় তাঁকে পাঠানো হয় বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা করা যায়নি। মৃত্যু হয় ওই কিশোরের।


```