Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

স্ত্রীকে নিয়ে ভ্যান রিক্সা চালিয়ে কৃষ্ণনগর থেকে কুম্ভ রওনা হলেন ৭৮ বছরের দুলাল বিশ্বাস

বয়সকে হারিয়ে ৭৮ বছর বয়সে বাঁকা দা ভ্যান রিক্সা নিয়ে রওনা হলেন কুম্ভ মেলার দিকে। স্ত্রীর আবদার রাখতে সঙ্গে নিয়েছেন তাঁকেও।  

স্ত্রীকে নিয়ে ভ্যান রিক্সা চালিয়ে কৃষ্ণনগর থেকে কুম্ভ রওনা হলেন ৭৮ বছরের দুলাল বিশ্বাস

ভ্যান রিক্সা নিয়ে কুম্ভ মেলার পথে বাঁকা দা

শেষ আপডেট: 22 January 2025 11:24

কাজল বসাক


নাম দুলাল বিশ্বাস। তবে সকলের কাছে তিনি বাঁকা দা হিসেবেই বেশি পরিচিত। কৃষ্ণনগরে হাই স্ত্রিটে একসময় দর্জির দোকান ছিল তাঁর। এখন আর নিয়মিত কোনও কাজ করেন না। তবে বয়সকে হারিয়ে ৭৮ বছর বয়সে বাঁকা দা ভ্যান রিক্সা নিয়ে রওনা হলেন কুম্ভ মেলার দিকে। স্ত্রীর আবদার রাখতে সঙ্গে নিয়েছেন তাঁকেও।  

প্রত্যেক রবিবার সাইকেলপ্রেমী বন্ধুদের নিয়ে নানা জায়গায় সাইকেলে ভ্রমণ করে বেড়াতেন। স্বেচ্ছাসেবী সংগঠনের ডাকে 'নদী বাঁচাও জল বাঁচাও' স্লোগান নিয়ে সাইকেল অভিযানের একদম প্রথম সারিতে দেখা যায় তাকে। সাইকেলকে সঙ্গী করে ছোট ছোট মাইলস্টোন সম্পূর্ণ করেছেন। এবার লক্ষ্য আরও দূর। ভ্যান রিক্সার প্যাডেলে চাপ দিয়ে এবার সোজা প্রয়াগরাজের কুম্ভ মেলার দিকে রওনা হলেন বাঁকা দা। 

যাওয়ার আগে বাঁকা দা বললেন, "কুম্ভে আমি যাচ্ছি বটে, তবে তীর্থ করতে নয়, সেখানে কোটি কোটি মানুষকে নদী- পরিবেশ- জল ইত্যাদি বাঁচানোর ও সংরক্ষণ করার বার্তা দিতে।" বছরভর তিনি যে সমস্ত অভিযান করে থাকেন এটি তারই একটি প্রতিরূপ।

তিনি জানান, প্রায় ১২ বছর আগে এই ভ্যান রিক্সার ওপরটা লোহার পাত দিয়ে ঘিরে দিয়েছিলেন বন্ধুরা। সেবার তিনি ঠিক করেছিলেন কামাখ্যার মন্দিরে যাবেন সাইকেল চালিয়ে। কিন্তু তা হয়নি। এবার এতটা দূরের রাস্তা সস্ত্রীক সাইকেল চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে বন্ধুরা এই গাড়িটির ব্যবস্থা করে দেন। গাড়িতে রয়েছে একাধিক সরঞ্জাম। রয়েছে গান শোনার ব্যবস্থাও। কৃষ্ণনগর থেকে রওনা হয়ে বর্ধমানও ছাড়িয়ে গিয়েছেন। এখন নিরাপদে কুম্ভ ঘুরে তাঁর ঘরে ফেরার অপেক্ষা করছেন দুলালবাবুর শুভানুধ্যায়ীরা।


```