Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুর্শিদাবাদের স্কুলে একসঙ্গে চাকরি গেল ১৬ জনের, শিক্ষকের অভাবে উঠে যেতে পারে বিজ্ঞান বিভাগ

সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে চাকরি হারিয়েছেন মুর্শিদাবাদের ভাসাইপাইকড় হাইস্কুলের ১৬ জন শিক্ষক। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কোনও শিক্ষকই আর রইল না স্কুলে।

মুর্শিদাবাদের স্কুলে একসঙ্গে চাকরি গেল ১৬ জনের, শিক্ষকের অভাবে উঠে যেতে পারে বিজ্ঞান বিভাগ

এই স্কুলে চাকরি খোয়ালেন ১৬ জন শিক্ষক

শেষ আপডেট: 5 April 2025 17:29

মামিনুল ইসলাম, মুর্শিদাবাদ

সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে চাকরি হারিয়েছেন মুর্শিদাবাদের ভাসাইপাইকড় হাইস্কুলের ১৬ জন শিক্ষক। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কোনও শিক্ষকই আর রইল না স্কুলে। ফলে বিজ্ঞান বিভাগ উঠে যাওয়ার মুখে। 

সুপ্রিম কোর্টের রায়ের পর কোনও স্কুলে চাকরি গেছে অর্ধেকের বেশি শিক্ষকের। কোনও স্কুলে চাকরি গেছে এক তৃতীয়াংশের বেশি শিক্ষকের। বাদ যাননি শিক্ষাকর্মীরাও। আর এই পরিস্থিতিতে যে প্রশ্নটা সবথেকে বড় হয়ে দাঁড়াচ্ছে, স্কুলে পড়াবেন কারা? 

মুর্শিদাবাদের ভাসাইপাইকড় হাইস্কুলে সাড়ে আট হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে। শিক্ষক ছিলেন ৪০ জন। তার মধ্যে আদালতের রায়ে চাকরি গিয়েছে ১৬ জনের। প্রধান শিক্ষকের বক্তব্য একেই ২৪ জন শিক্ষকের পক্ষে সবকটি ক্লাস নেওয়া, পরীক্ষার ব্যবস্থা করা সম্ভব নয়। তার উপর সুপ্রিম কোর্টের চাকরি বাতিলের রায়ের পর এই স্কুলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কোনও শিক্ষকই আর রইলেন না। ফলে বিজ্ঞান বিভাগ উঠে যাওয়ার মুখে। 

এই ঘটনায় গভীর উদ্বেগে স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ তাসিকুল ইসলাম। তিনি বলেন," স্কুল চালানোর মতো পরিকাঠামোই আর নেই, পরীক্ষা চালানোও মুশকিল। স্কুলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ক্লাস কারা নেবেন বুঝতে পারছি না।"  

সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় মুর্শিদাবাদের আরও অনেক স্কুল সমস্যায় পড়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য সুতির ছাবঘাটি কে ডি বিদ্যালয়ও। এক ধাক্কায় এই স্কুলে ২৪ জন শিক্ষকের চাকরি বাতিল হয়ে গিয়েছে। চাকরি গিয়েছে এক শিক্ষাকর্মীরও। স্কুলে মোট ৬৫ জন শিক্ষক শিক্ষিকা ছিলেন। একধাক্কায় এতগুলি পদ শূন্য হয়ে যাওয়ায় পঠনপাঠন নিয়ে চিন্তার মেঘ এই স্কুলেও।


```