Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

দোলের সন্ধ্যায় নাবালিকাকে গোয়ালঘরে টেনে নিয়ে ধর্ষণ, হাঁসখালির ছায়া এবার রানাঘাটে

এবার রানাঘাটে হাঁসখালির ছায়া। দোলের দিন মদ্যপান করে বাড়িতে ঢুকে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই খবর জানাজানি হতেই মঙ্গলবার শোরগোল পড়ে রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার আরবান্দি এলাকায়। 

দোলের সন্ধ্যায় নাবালিকাকে গোয়ালঘরে টেনে নিয়ে ধর্ষণ, হাঁসখালির ছায়া এবার রানাঘাটে

শেষ আপডেট: 26 March 2024 17:46

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: এবার রানাঘাটে হাঁসখালির ছায়া। দোলের দিন মদ্যপান করে বাড়িতে ঢুকে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই খবর জানাজানি হতেই মঙ্গলবার শোরগোল পড়ে রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার আরবান্দি এলাকায়। 

সূত্রের খবর, আরবান্দি এলাকার বাসিন্দা দশম শ্রেণির ওই ছাত্রীর মা সোমবার সন্ধেবেলা তাঁর এক আত্মীয়কে ট্রেনে তুলে দিতে গিয়েছিলেন। অভিযোগ, ওই নাবালিকাকে একলা পেয়ে বাড়িতে ঢুকে পড়ে স্থানীয় ওই যুবক। জোর করে ওই নাবালিকাকে গোয়ালঘরে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। নাবালিকার মা বাড়ি ফিরে মেয়েকে ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রচণ্ড রক্তক্ষরণে ততক্ষণে অচেতন হয়ে পড়েছে ওই ছাত্রী। 

আশঙ্কাজনক অবস্থায় ওই স্কুল ছাত্রীকে প্রথমে বাদকুল্লা গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই নাবালিকা। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে শান্তিপুর থানার পুলিশ। ওই নাবালিকার মা জানান, বেশ কিছুদিন ধরেই ওই যুবক তাঁর মেয়েকে উত্যক্ত করত। নানাভাবে ফোনে মেসেজ পাঠাত। বারবার বারণ করা হলেও কানে তোলেনি। তবে এত বড় সর্বনাশ যে ঘটিয়ে ফেলবে তা ভাবতে পারেননি তিনি। অভিযুক্ত যুবকের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তিনি। 

২০২২ সালের এপ্রিল মাসে হাঁসখালিতে ক্লাস নাইনের পড়ুয়া এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। এবার আরবান্দির এই ঘটনা হাঁসখালির সেই স্মৃতিকেই আবার উস্কে দিল। ভোটের আগে এই ঘটনাকে সামনে রেখে শুরু হয়েছে রাজনীতিও। নাবালিকা জ্যাঠার অভিযোগ তাদের পরিবার বিজেপি করেন এবং তিনি বিজেপির বুথ সভাপতি। যদিও তৃণমূল এই ঘটনার নিন্দা করে দোষীর কড়া শাস্তির দাবি জানিয়েছে।


```