Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সপ্তমীতে রাজ্যে এলেও সুকান্তর পুজোয় যাচ্ছেন না নাড্ডা! শোরগোল বিজেপির অন্দরেই

শাহকে আমন্ত্রণ জানিয়েও হতাশ হতে হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে।

সপ্তমীতে রাজ্যে এলেও সুকান্তর পুজোয় যাচ্ছেন না নাড্ডা! শোরগোল বিজেপির অন্দরেই

শেষ আপডেট: 20 October 2023 18:11

দ্য ওয়াল ব্যুরো: ক’দিন আগেই কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গা পুজোর উদ্বোধনে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো হিসেবেই পরিচিত এই পুজো। সে দফায় শাহকে আমন্ত্রণ জানিয়েও হতাশ হতে হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। সজলের পুজোর উদ্বোধন সেরে ফের দিল্লি ফিরেছিলেন শাহ।

সূত্রের খবর, শনিবার দুর্গা পুজোর সপ্তমীতে কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। একাধিক পুজোর উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। দলীয় সূত্রের খবর, নাড্ডাকে দিয়ে নিজের লোকসভা এলাকা বালুরঘাটের পুজোর উদ্বোধন করাতে চেয়েছিলেন সুকান্ত। জানানো হয়েছিল আমন্ত্রণও। তবে শেষ পাওয়া খবর অনুযাযী, শাহের পথ অনুসরণ করে সুকান্তকে নিরাশ করতে চলেছেন নাড্ডাও।

কলকাতায় পুজোর উদ্বোধনে এলেও সুকান্ত মজুমদারের আমন্ত্রণে সাড়া দিয়ে এদফায় বালুরঘাট যাবেন না নাড্ডা। অন্তত, বিজেপির সর্বভারতীয় সভাপতির সফরসূচি তেমনটাই জানাচ্ছে। দলীয় সূত্রে খবর, সপ্তমীর সকালে কলকাতায় এসে ফের দুপুরের বিমানেই দিল্লি ফিরে যাবেন জে পি নাড্ডা। তিনটি পুজোতে যাওয়ার কথা রয়েছে তাঁর।

দলীয় সূত্রের খবর, প্রথমে হাওড়া শহরের বেলিলিয়াস রোডের একটি পুজোতে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখান থেকে শহরের শোভাবাজার রাজবাড়ি হয়ে তিনি যাবেন নিউ মার্কেট সর্বজনীনের পুজো মণ্ডপে। ঝটিতি সফরে তিনটি উদ্বোধন সেরেই দ্রুত দিল্লি ফিরবেন তিনি। অর্থাৎ বালুরঘাট যাওয়ার কোনও পরিকল্পনা নেই।

স্বভাবতই, বিষয়টি ঘিরে শোরগোল তৈরি হয়েছে বিজেপির অন্দরেই। সূত্রের খবর, শুভেন্দুর অনুরোধেই সজল ঘোষের পুজোর উদ্বোধনে কলকাতায় এসেছিলেন অমিত শাহ। সেখানে দলের রাজ্য সভাপতির ডাকে শাহ কিংবা নাড্ডা কেউই সাড়া না দেওয়ায় বিষয়টি সুকান্তর পক্ষে যথেষ্ট হতাশজনক বলেই মনে করছেন দলের একাংশ। তবে এই বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও সুকান্তর কোনও প্রতিক্রিয়া মেলেনি।


```