Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর আগেই রাস্তায় মানুষের ঢল! উৎসবের মরশুমে নজরদারি চালাতে চালু হচ্ছে কন্ট্রোল রুম 

পুজোর আগেই রাস্তায় মানুষের ঢল! উৎসবের মরশুমে নজরদারি চালাতে চালু হচ্ছে কন্ট্রোল রুম 

শেষ আপডেট: 17 October 2023 15:07

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ট উৎসব। উৎসবের আনন্দে মেতে ওঠেন ছোট থেকে বড় সকলেই। দুর্গাপুজোয় থিমের ছোঁয়া লাগার পর থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে মণ্ডপ দেখার ভিড় দিনেদিনে বাড়ছে। ষষ্ঠী নয়, এখন বাংলার মানুষের পুজো শুরু হয়ে যায় তারও আগে থেকে। অনেক প্যান্ডেলের ফিতে কাটাও হয়ে গেছে। মানুষের ঢল নেমেছে রাস্তায়। উৎসবের মরশুমে আনন্দের মধ্যেও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেই যায়। 

দুর্গাপুজোর মরশুমে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রাখছে নবান্ন। পুজোর সময় নজরদারি চালাতে নবান্ন কন্ট্রোল রুম চালু করল। আগামীকাল অর্থাৎ চতুর্থী থেকেই চালু থাকবে এই কন্ট্রোল রুম। শুধু কলকাতায় নয়, অন্যান্য জেলাগুলিতেও ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

জানা গেছে, উৎসবের মরশুমে দুই দফায় এই কন্ট্রোল রুম খোলা হবে। প্রথম দফায় লক্ষ্মী পুজো পর্যন্ত খোলা থাকবে সেটি। অর্থাৎ চতুর্থী থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত চলবে কন্ট্রোল রুম। আবার কালী পুজোর সময় খোলা হবে। কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন একজন বিশেষ আধিকারিক। তিনিই পুরো বিষয়টি খতিয়ে দেখবেন।

পুজোর সময় রাস্তায় বেরিয়ে যে কোনওরকম সাহায্যের জন্যই সাধারণ মানুষ ফোন করতে পারবেন কন্ট্রোল রুমে। ১০৭০ অথবা (০৩৩) ২২১৪-৩৫২৬ এই নম্বরে ফোন করে নিজের সমস্যার কথা জানালেই মিলবে সমাধান।

মহালয়ার পর থেকেই ঠাকুর দেখার ভিড় শুরু হয়েছে। সেইসঙ্গে অনেকেই এখন শেষ মুহূর্তের কেনাকাটাও সারছেন। মানুষের ভিড়ে স্তব্ধ হয়ে যায় শহর কলকাতার বড় বড় রাস্তা। ভিড় ও ট্রাফিক সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ।


```