Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় আড়াই হাজারেরও বেশি রামনবমীর মিছিল, বিশেষ নজরদারি নবান্ন থেকে

রামনবমী নিয়ে এবার অনেক থেকে সতর্কতা অবলম্বন করেছে পুলিশ। আগামী ৯ এপ্রিল পর্যন্ত পুলিশের সব কর্মীর ছুটি বাতিল করেছে রাজ্য।

বাংলায় আড়াই হাজারেরও বেশি রামনবমীর মিছিল, বিশেষ নজরদারি নবান্ন থেকে

ফাইল ছবি

শেষ আপডেট: 5 April 2025 18:09

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ছুটির দিন। তবে আগামিকাল রামনবমীর (Ramnavami 2025) কারণে বিশেষভাবে তৎপর নবান্ন (Nabanna)। রবিবার কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতেই নবান্ন বিশেষ নজরদারির সিদ্ধান্ত নিয়েছে। 

রামনবমী নিয়ে এবার অনেক থেকে সতর্কতা অবলম্বন করেছে পুলিশ। আগামী ৯ এপ্রিল পর্যন্ত পুলিশের সব কর্মীর ছুটি বাতিল করেছে রাজ্য। স্পর্শকাতর এলাকাগুলির কোথায় কোন পুলিশ অফিসার দায়িত্বে থাকবে, তার তালিকাও প্রকাশ করা হয়েছে। এবার জানা গেল, রবিবার নবান্নও খোলা থাকছে। মূলত খোলা থাকছে ডিজি কন্ট্রোল রুম। সেখান থেকেই চলবে নজরদারি। নবান্নে থাকবেন খোদ পুলিশের শীর্ষ কর্তারা। থাকবেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম।

অতীতে রামনবমীকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছে রাজ্যে। বিশেষত মালদহ, মুর্শিদাবাদের ঘটনা নিয়ে মামলা পর্যন্ত হয়েছে কলকাতা হাইকোর্টে। এবারও প্রচুর মিছিলের আয়োজন করা হয়েছে রাজ্যজুড়ে। তথ্য বলছে, এবার মোট অনুমোদিত মিছিল হবে প্রায় আড়াই হাজার। এছাড়া আরও প্রায় কয়েক হাজার ছোটো মিছিল (এলাকাভিত্তিক) হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই বিশেষভাবে তৎপর নবান্ন। 

ইতিমধ্যেই ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী আশঙ্কা প্রকাশ করেছেন যে, রাজ্যে রামনবমীর শোভাযাত্রায় জঙ্গি হামলা হতে পারে! সেই প্রেক্ষিতেই তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন। এছাড়াও তিনি বিষয়টি নিয়ে অবগত করেছেন জেলাশাসক এবং এসপিকেও। 

পর্যবেক্ষকদের মতে, বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। তার আগে রামনবমীকে কেন্দ্র করে এবারে বাড়তি কর্মসূচি নিয়েছে পদ্মশিবির। এমন পরিস্থিতিতে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কাও করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। সে কারণেই পুলিশের বাড়তি নজরদারির ব্যবস্থা বলেই মত সংশ্লিষ্ট মহলের। 


```