Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবান্ন অভিযানের দিন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে দেখা গেল না কেন?

মঙ্গলবার তথাকথিত ছাত্রসমাজের নবান্ন অভিযানের দিন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে একবারের জন্য সাংবাদিক বৈঠকে বা টিভি ক্যামেরার সামনে দেখা গেল না।

নবান্ন অভিযানের দিন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে দেখা গেল না কেন?

বিনীত গোয়েল ও মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 27 August 2024 19:55

রফিকুল জামাদার


মঙ্গলবার তথাকথিত ছাত্রসমাজের নবান্ন অভিযানের দিন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে একবারের জন্য সাংবাদিক বৈঠকে বা টিভি ক্যামেরার সামনে দেখা গেল না। লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরেই ছিলেন বিনীত। অথচ শহরে এত বড় রাজনৈতিক কর্মসূচি তথা ‘অস্থির’ পরিস্থিতিতে দিনের শেষে নবান্নে সাংবাদিক বৈঠক করলেন এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা ও এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। কলকাতা পুলিশের তরফে ওই সাংবাদিক বৈঠকে ছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। 

ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের ব্যাপারে সোমবারও নবান্নে সাংবাদিক বৈঠক হয়েছিল। সেই বৈঠকে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি উপস্থিত ছিলেন। কিন্তু সোমবারের প্রেস কনফারেন্সেও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ছিলেন না।  

কলকাতার পুলিশ কমিশনারকে যে সাংবাদিক বৈঠক করতেই হবে বা টিভি ক্যামেরার সামনে আসতেই হবে এমন কোনও প্রথা বা বাধ্যবাধকতা নেই। কিন্তু প্রশাসন ও রাজনীতি অনেকটাই ধারণায় চলে। ফলে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এদিন সাংবাদিক বৈঠকে দেখা না যাওয়ায় তাই কৌতূহল তৈরি হয়েছে। 

শুধু তা নয়, নবান্নের একটি সূত্র দাবি করছে, কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে অচিরে সরিয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তা আগামী সাত দিনের মধ্যে ঘটে গেলে অবাক হওয়ার কিছু নেই।

নবান্নের ওই সূত্র ও তৃণমূলের একাংশের মতে, আরজি কর কাণ্ডের পর বিনীত গোয়েল সাংবাদিক বৈঠক করেছিলেন। কিন্তু তিনি যেভাবে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছিলেন, তা কোনও কোনও মহল থেকে সমালোচনার মুখে পড়েছিল। কারও কারও মনে হয়েছিল, আরজি করের ঘটনা নিয়ে সামগ্রিক অসন্তোষের পরিস্থিতিতে কলকাতার পুলিশ কমিশনারকে যতটা নমনীয় হয়ে কথা বলার দরকার ছিল, ততটা দেখা যায়নি। তা ছাড়া ১৪ অগস্ট রাতে আরজি কর হাসপাতালে বহিরাগত দুষ্কৃতীদের হামলা ঠেকাতে না পারারও দায় কলকাতা পুলিশের উপরই চাপাচ্ছে সাধারণ মানুষ। ওই ঘটনার কারণে সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছে রাজ্যকে। সেই সঙ্গে আরজি কর হাসপাতালের নিরাপত্তার ভার এখন কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দিয়েছে সর্বোচ্চ আদালত। 

তৃণমূলের এক রাজ্য নেতার কথায়, এর বাইরেও একটা বিষয় রয়েছে। তাঁর কথায়, এখন সবচেয়ে জরুরি বিষয় হল, পুলিশ ও প্রশাসনের উপর মানুষের আস্থা ধরে রাখা বা আস্থা ফেরাতে বিশ্বাসবর্ধক পদক্ষেপ করা। এক্ষেত্রে সাধারণ মানুষের সঙ্গে কমিউনিকেশন একটা জরুরি বিষয়। সামগ্রিক ভাব সরকার ও দলের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে প্রশাসনের শীর্ষ স্তরে যে অবাঙালি আমলারা রয়েছেন তাঁরা ঠিক ভাবে মানুষকে পরিস্থিতি বোঝাতে পারছেন না। তাই হয়তো কৌশলগত ভাবেই মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সাংবাদিক বৈঠক করানো হচ্ছে। এবং সেই একই সূত্রে নবান্ন অভিযানের বিষয়আশয় নিয়ে সাংবাদিক বৈঠক করানো হয়েছে দুই সিনিয়র আইপিএস অফিসারকে দিয়ে, যাঁরা দুজনেই বাঙালি—সুপ্রতিম সরকার এবং ইন্দিরা মুখোপাধ্যায়।


```