Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Nabanna Abhijan: ডিজির বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর, কড়া বিবৃতি রাজ্যপালেরও

মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশি 'অত্যাচারে'র অভিযোগে সরব হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Nabanna Abhijan: ডিজির বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর, কড়া বিবৃতি রাজ্যপালেরও

শুভেন্দু অধিকারী ও রাজ্যপাল সিভি আনন্দ বোস।

শেষ আপডেট: 27 August 2024 22:23


দ্য ওয়াল ব্যুরো: রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা তথা ডিজির বিরুদ্ধে এবার শীর্ষ আদালতে যাওয়ার হুঁশিয়ারি  দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার রাতে সোশ্যাল মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা লিখেছেন শুভেন্দু। অন্যদিকে মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশি 'অত্যাচারে'র অভিযোগে সরব হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশ চারজনকে অবৈধভাবে আটক করে বলে অভিযোগ। এনিয়ে মঙ্গলবার সকালে শুভেন্দু টুইটে লেখেন, হাওড়া স্টেশনে নিখোঁজ হয়ে গিয়েছেন চার ছাত্র। তাঁদের নাম শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি ও প্রীতম সরকার। সোমবার রাতে সেখানেই তাঁরা স্বেচ্ছাসেবকদের খাবার দিচ্ছিলেন।

এই নিখোঁজ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়। তবে শুভেন্দু দাবি খারিজ করে  কলকাতা পুলিশ জানায়, তাঁদের সকলকেই গ্রেফতার করা হয়েছে। তারপরই শুভেন্দু ওই চার ছাত্রের দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে বলেন, যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের ছাড়ানোর দায়িত্ব তাঁর। পাশাপাশি যে আইনি খরচ লাগবে তাও বহন করবেন তিনি।

এদিন রাতে ফের এই প্রসঙ্গেই টুইট করে রাজ্য পুলিশের ডিজির উদ্দেশে বিরোধী দলনেতার হুঁশিয়ারি, "আপনি যদি মনে করেন যে তাদের চুপচাপ ছেড়ে দিলে আপনার অপরাধ ধুয়ে যাবে, তাহলে আপনি ভুল করেছেন। আমি আপনাকে আগেই বলেছিলাম যে, আমি আপনাকে আদালতে দেখব, আবারও বলছি এই বিষয়টি শেষ হবে না এবং আমরা ন্যায়বিচার চাইব এবং প্রয়োজনে ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের কাছে যাব এবং দোষী পুলিশ অফিসারদের শাস্তি নিশ্চিত করব। অবৈধ আটকের অপরাধে।"

অন্যদিকে মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি আক্রমণের অভিযোগে কড়া বিবৃতি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এক ভিডিও বার্তায় তিনি বলেন, নেতাজি ব্রিটিশের বিরুদ্ধে দিল্লি চলো ডাক দিয়েছিলেন। এখন বাংলার মানুষ নবান্ন চলো ডাক দিয়েছেন। তাঁরা বিচার চাইছেন। সুপ্রিম কোর্টও বলেছিল, শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ বাধা দিতে পারে না। অথচ এদিন ছাত্র সমাজের মিছিলে যেভাবে পুলিশি আক্রমণ করা হয়েছে, তা সংবিধানকেও লঙ্ঘিত করেছে। আন্দোলনকারীদের পাশাপাশি পুলিশ জাতীয় পতাকার অবমাননা করেছে, দেশেরও অসম্মান হয়েছে।"

বাংলার জঙ্গল রাজ চলছে বলে অভিযোগ করে রাজ্যপাল আরও বলেন, "একসময় নিশ্চয়ই আমরা এই পরিস্থিতি অতিক্রম করতে পারব। সুবিচারের দাবির মধ্যে দিয়েই বাংলাকে অপশাসন মুক্ত করতে হবে।"


```