Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের নাটকে ব্যারিকেড! ২৩ জানুয়ারি উৎপল দত্তের নাটকে না নবদ্বীপ পুরসভার

আবার নাটকে ব্যারিকেড। এবার নবদ্বীপ পুরসভা বন্ধ করল উৎপল দত্ত রচিত দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত চাকদহ নাট্যজন প্রযোজিত ‘ব্যারিকেড’-এর অভিনয়। আগামী বছরের ২৩ শে জানুয়ারি নবদ্বীপ রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে এই নাটক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ফের নাটকে ব্যারিকেড! ২৩ জানুয়ারি উৎপল দত্তের নাটকে না নবদ্বীপ পুরসভার

শেষ আপডেট: 15 November 2023 12:23

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: আবার নাটকে ব্যারিকেড। এবার নবদ্বীপ পুরসভা বন্ধ করল উৎপল দত্ত রচিত দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত চাকদহ নাট্যজন প্রযোজিত ‘ব্যারিকেড’-এর অভিনয়। আগামী বছরের ২৩ শে জানুয়ারি নবদ্বীপ রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে এই নাটক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মৌখিকভাবে ওই নাট্য সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে  এই নাটক মঞ্চস্থ করতে দেওয়া হবে না।

নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান সাহা অবশ্য বলেন, “বিষয়টা আমার জানা নেই।” নবদ্বীপ সায়ক সাংস্কৃতিক সংগঠনের কর্ণধার সুমিতমোহন রায় জানান, পৌরসভা থেকে তাদের মৌখিকভাবে জানানো হয়েছে সে সময়ে বইমেলা চলবে তাই নাটক মঞ্চস্থ করা যাবে না। নাট্যজনের কর্ণধার সুমন পাল বলেন, “বারবার আমাদের নাটকের উপরে আঘাত হানা হচ্ছে। এর আগেও কল্যাণীতে আমাদের নাটক বন্ধ করে দেওয়া হয়েছিল। বারবার এই আঘাত আসছে।”

এর আগে কল্যাণীর পৌরসভার এক নির্দেশিকা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। যদিও সে ক্ষেত্রে কেন নাটক বন্ধ, তার কারণও ব্যাখ্যা করা হয়। কল্যাণী পুরসভার তরফে জানানো হয়েছিল, একই দিনে সরকারি অন্য অনুষ্ঠান থাকায় ওই নাটক বন্ধের নির্দেশ দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে নবদ্বীপ পুরসভা এখনও নাটক বন্ধের সেরকম কোনও কারণ দেখাতে পারেনি।

বিশিষ্ট নাট্যব্যক্তিত্বরা বলেন, “পুরসভা কোনও কারণ না দেখিয়ে নাটক বন্ধের নির্দেশ দিল। বলে দিল ব্যারিকেড করা যাবে না। এইভাবে যদি পরের পর ব্যারিকেড অভিনয় বন্ধ করে দেওয়া হয়, আমরা কী করব? আমাদের কী করণীয়?” নাটকে এই বিতর্কের সূচনা হয় ডিএ আন্দোলনের মঞ্চ থেকে। সংগ্রামী যৌথ মঞ্চ চাকদহের নাট্যজনের ‘জগাখিচুরি’ নাটকটি উপস্থাপন করে। কাকতালীয়ভাবে ডিএ মঞ্চে এই নাটক উপস্থাপনার পরই কল্যাণী পৌরসভার তরফ থেকে বিতর্কিত বলে  চিঠি দেওয়া হয়েছিল উদ্যোক্তাদের।


```