Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

পাঁচ কোটি মামলা ঝুলে কেন? আইনমন্ত্রীর প্রশ্নের জবাবে পাল্টা সওয়াল প্রধান বিচারপতির

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে পাঁচ কোটির বেশি মামলা বকেয়া পড়ে আছে। কেন বিচার এগোচ্ছে না সেই প্রশ্ন খোদ দেশের প্রধান বিচারপতিকে করেছিলেন আইনমন্ত্রী (Kiren Rijiju)। উত্তরে তাঁকে পাল্টা প্রশ্নের মুখোমুখি হতে হল। বিচার বিভাগে নিয়োগ প্রক্রিয়া

পাঁচ কোটি মামলা ঝুলে কেন? আইনমন্ত্রীর প্রশ্নের জবাবে পাল্টা সওয়াল প্রধান বিচারপতির

শেষ আপডেট: 17 July 2022 03:50

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে পাঁচ কোটির বেশি মামলা বকেয়া পড়ে আছে। কেন বিচার এগোচ্ছে না সেই প্রশ্ন খোদ দেশের প্রধান বিচারপতিকে করেছিলেন আইনমন্ত্রী (Kiren Rijiju)। উত্তরে তাঁকে পাল্টা প্রশ্নের মুখোমুখি হতে হল। বিচার বিভাগে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব হলেন এনভি রামানা (N V Ramana)।

শনিবার জয়পুরে অল ইন্ডিয়া লিগাল সার্ভিস অথরিটির সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা। সেখানে ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুও। আইনমন্ত্রী বিচারপতিকে প্রশ্ন করেন কেন দেশজুড়ে পাঁচ কোটির বেশি মামলা বকেয়া রয়েছে? বিচারের কাজ কেন এগোচ্ছে না? স্বাধীনতার ৭৫ বছর পরেও বিচার প্রক্রিয়ার এই হাল কেন, প্রশ্ন তোলেন তিনি। সেই সঙ্গে এও বলেন বকেয়া মামলার সংখ্যা আগামী ২ বছরের মধ্যে ২ কোটিতে নামিয়ে আনতে হবে। কীভাবে তা করা যায় সে ব্যাপারে নিজের মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান কিরেন রিজিজু।

কিন্তু আইনমন্ত্রীর এই প্রশ্ন শুনে পাল্টা প্রশ্ন ছোড়েন প্রধান বিচারপতি। তিনি বলেন, কেন বিচার বিভাগে নিয়োগ হচ্ছে না? সর্বত্র অসংখ্যা শূন্যপদ রয়েছে। কেন্দ্র সরকারকেই তা পূরণে উদ্যোগী হতে হবে বলে জানান রামানা। একইসঙ্গে সাম্প্রতিককালে প্রচুর ধরপাকড়, বিচার চলাকালীন অভিযুক্তের কারাবাস, জামিন না পাওয়া নিয়েও মন্তব্য করেন প্রধান বিচারপতি। কিছুদিন আগে বিদেশে এক বক্তৃতায় রামানাকে বলতে শোনা গিয়েছিল, সরকারের সব সিদ্ধান্তেই বিচার বিভাগ সিলমোহর দেবে এমনটা মনে করা ভুল। তারপর শনিবার আইনমন্ত্রীর প্রশ্নের মুখেও সরকারের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব হলেন প্রধান বিচারপতি।

আরও পড়ুন: দাদা টাকা পাঠাতে পারছেন না, কলকাতায় খালিপেটে দিন কাটছে শ্রীলঙ্কার ছাত্রের


```