Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউটাউনে ভাড়াবাড়ির খাটের তলায় পড়ুয়ার সুটকেসবন্দি দেহ, আটক ৪

নিউটাউনে ভাড়াবাড়ির খাটের তলায় পড়ুয়ার সুটকেসবন্দি দেহ, আটক ৪

শেষ আপডেট: 6 October 2023 11:05

দ্য ওয়াল ব্যুরো: নিট পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য কলকাতায় এসেছিলেন বছর উনিশের সাজিদ হোসেন। শুক্রবার কলকাতার নিউটাউনের বাড়ির খাটের তলা থেকে মিলল তাঁর সুটকেসবন্দি দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই খুনের ঘটনায় জড়িত সন্দেহে পড়ুয়ার ঘনিষ্ট ৪ জনকে আটক করেছে পুলিশ।

 পুলিশ সূত্রের খবর, সাজিদের বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানার ১৬ মাইল গ্রামে। নিউডাউনের মহিষবাথানের বক্সব্রিজের কাছে ভাড়া বাড়িতে থাকতেন তিনি। পরিবারের দাবি, ৪ অক্টোবর থেকে সাজিদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না তাঁরা। বুধবার রাতে সাজিদের বন্ধুরাও ফোন করে তাঁদের জানান, সাজিদের খোঁজ মিলছে না। উদ্বিগ্ন হয়ে ওঠে পরিবার। বৃহ্স্পতিবার সকালেই কলকাতায় পৌঁছন সাজিদের বাবা। নিউটাউন থানায় মিসিং ডায়েরি করেন।

মিসিং ডায়েরির সূত্রে তদন্তে নামে পুলিশ। এদিকে বৃহস্পতিবার বিকেলে সাজিদের  বাবার মোবাইলে একটি ছবি পাঠানো হয়। পুলিশকে তিনি জানান, ওই ছবিতে  দেখা যায়, সাজিদের মুখে সেলুটেপ লাগানো রয়েছে। মুক্তিপণ হিসেবে ৩০ লক্ষ টাকা দাবি করা হয়। কিছুক্ষণ পর ডিলিট করে দেওয়া হয় সেই ছবি। তদন্তে নেমে শুক্রবার সকালে নিউটাউনের যে ভাড়াবাড়িতে সাজিদ থাকত, তার খাটের তলায় রাখা সুটকেস থেকে উদ্ধার হয় পড়ুয়ার দেহ।

প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত, খুন করা হয়েছে ওই পড়ুয়াকে।  কে বা কারা খুন করল, খুনের মোটিভই বা কী, তা জানতে পড়ুয়ার ঘনিষ্ট ৪ জনকে আটকে করে জেরা শুরু করেছে পুলিশ। 


```