
শেষ আপডেট: 26 February 2023 10:57
দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় একই পরিবারের তিন সদস্যের রহস্যজনক মৃত্যু (Mysterious death)। দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্কের (Regent Park) বাড়ি থেকে উদ্ধার হল বাবা-মা এবং মেয়ের ঝুলন্ত দেহ। রবিবার দুপুরে তিনটি পচাগলা দেহ উদ্ধার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাবা ব্যবসায়ী এবং মেয়ে ছিলেন আইনের ছাত্রী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যবসায় আর্থিক লোকসানের জেরেই তিনজন আত্মঘাতী হয়েছেন। ঝুলন্ত দেহে ইতিমধ্যে পচনও ধরেছে বলে জানা গেছে। কবে এই ঘটনাটি ঘটেছে, তাও ঠিকভাবে বলতে পারছে না পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বিস্তারিত জানা যাবে।
রবিবার দক্ষিণ কলকাতারই চারু মার্কেট থানা এলাকায় আরও এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, টালিগঞ্জ রোডে খালের ধার থেকে সেই মৃতদেহ উদ্ধার হয়েছে। কীভাবে মৃত্যু হল ওই যুবকের, তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে চারু মার্কেট থানা। প্রাথমিকবভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।
নিপুণ হাতে ব্লেড চালিয়ে পকেটমারি, কে জানত সে পকেট পুলিশের! তারপর…