Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতে প্রথম অ্যান্টিজেন টেস্ট কিট বানাল পুণের মাইল্যাব, সম্মতি আইসিএমআরের

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কোরিয়ার কোম্পানি এসডি বায়োসেন্সরের তৈরি অ্যান্টিজেন টেস্ট কিটেই এতদিন করোনা পরীক্ষা হচ্ছিল। কোরিয়ান কোম্পানি ভারতে তাদের মানেসরের প্ল্যান্টে এই টেস্ট কিট বানায়। করোনা পরীক্ষায় সেই টেস্ট কিটে সম্মতি দেয় কেন্দ্রীয় স্বা

ভারতে প্রথম অ্যান্টিজেন টেস্ট কিট বানাল পুণের মাইল্যাব, সম্মতি আইসিএমআরের

শেষ আপডেট: 22 July 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কোরিয়ার কোম্পানি এসডি বায়োসেন্সরের তৈরি অ্যান্টিজেন টেস্ট কিটেই এতদিন করোনা পরীক্ষা হচ্ছিল। কোরিয়ান কোম্পানি ভারতে তাদের মানেসরের প্ল্যান্টে এই টেস্ট কিট বানায়। করোনা পরীক্ষায় সেই টেস্ট কিটে সম্মতি দেয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এবার দেশীয় প্রযুক্তিতেই প্রথম অ্যান্টিজেন টেস্ট কিট তৈরি করল মাইল্যাব ডিসকোভারি সলিউশন। ভারতে প্রথম করোনা পরীক্ষার জন্য অ্যান্টিজেন টেস্ট কিট তৈরি করল পুণের এই বায়োটেকনোলজি কোম্পানি। এই টেস্ট কিটের ক্লিনিকাল ট্রায়ালের পরে সার্বিকভাবে ব্যবহারের অনুমতি দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। মাইল্যাব জানিয়েছে, তাদের তৈরি অ্যান্টিজেন টেস্ট কিটের নাম ‘প্যাথোক্যাচ কোভিড-১৯ অ্যান্টিজেন র‍্যাপিড টেস্টিং কিট।’ খুব দ্রুত সংক্রমণ ধরা যাবে এই টেস্ট কিটে। নির্ভুল রেজাল্টও দেবে কম সময়ের মধ্যে। দেশের বাজারে ৪৫০ টাকায় আনা হবে এই টেস্ট কিট। https://twitter.com/MylabSolutions/status/1285949735988166659?s=19 অ্যান্টিজেন টেস্ট কিটে থাকে কোভিড অ্যান্টিজেন টেস্ট ডিভাইস, ভাইরাল এক্সট্র্যাকশন টিউব যার মধ্যে ভাইরাল প্রোটিন ছেঁকে নেওয়ার মতো বাফার এবং নমুনা সংগ্রহের জন্য স্টেরাইল টিউব থাকে। দেখতে অনেকটা  প্রেগন্যান্সি টেস্ট স্ট্রিপের মতো হয়। এই স্ট্রিপে টেস্ট লাইন ও কন্ট্রোল লাইন দেখে রোগী কোভিড পজিটিভ কিনা বলা যায়। মাইল্যাবের ম্যানেজিং ডিরেক্টর হাসমুখ রাওয়াল বলেছেন, রিয়েল টাইম আরটি-পিসিআর (রিভার্স ট্রান্সক্রিপটেজ-পলিমারেজ চেন রিঅ্যাকশন) টেস্ট কিটও তৈরি করেছে মাইল্যাব। সেই টেস্ট কিটেও সম্মতি দিয়েছে আইসিএমআর। তবে আরটি-পিসিআর টেস্টের থেকেও তাড়াতাড়ি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটে সংক্রমণ পরীক্ষা করা যায়। টেস্টের রেজাল্ট পাওয়া যায় আধ ঘণ্টার মধ্যেই। রিয়েল টাইম আরটি-পিসিআরের থেকে এই টেস্টের খরচও অনেক কম। করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে পুণের মাইল্যাব সলিউশন। সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে উন্নত প্রযুক্তির আরটি-পিসিআর সিস্টেম তৈরি করেছে  এই সংস্থা। মাইল্যাব জানিয়েছে, তাদের তৈরি আরটি-পিসিআর সিস্টেমের নাম কমপ্যাক্ট-এক্সএল’ (Compact-XL)। মাল্টি-সিস্টেম মেশিন। একসঙ্গে এক একটি সিস্টেমে ৩২ টিরও বেশি নমুনা পরীক্ষা করা যায়। সম্পূর্ণ কাজটাই হয় স্বয়ংক্রিয় পদ্ধতিতে। পুরো সিস্টেমের কন্ট্রোল রাখার জন্য একজন বা দু’দরকার হয়। শুধু নমুনা সিস্টেমে ভরে দিলেই হল। বাকি কাজ যেমন টেস্ট, স্ক্রিনিং, রেজাল্ট দেওয়া সব কাজ মেশিন একাই করতে পারে। মাইল্যাব জানিয়েছে, এই মাল্টি-সিস্টেম মেশিনকে সঠিকভাবে অপারেট করা গেলে দিনে হাজারের বেশি নমুনা পরীক্ষা করা সম্ভব। প্রতিবার স্যাম্পেল টেস্টের পরে এই সিস্টেম নিজে থেকেই স্যানিটাইজ করে নেবে।

```