
শেষ আপডেট: 6 March 2023 10:31
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে ধর্ষণের শিকার এবার মায়ানমারের (Myanmar) এক তরুণী। বছর একুশের সেই তরুণী তার স্বামী এবং আড়াই বছরের মেয়ের সঙ্গে থাকত ভিকাসপুরিতে। দিল্লির কালিন্দী কুঞ্জ থেকে এক অটোচালক সেই তরুণীকে তুলে নিয়ে যায় একটি ফাঁকা বাড়িতে। যেখানে চারজন একের পর এক ধর্ষণ করে ওই তরুণীকে। ফেলে দিয়ে যায় এক নির্জন এলাকায়।
তরুণীর অভিযোগে ওই চারজনের বিরুদ্ধে পুলিশ গণধর্ষণ (gang raped) , অপহরণ এবং নির্যাতনের মামলা দায়ের করে। গত মাসের ২২ তারিখ ওই তরুণী কালিন্দী কুঞ্জে আসেন ডাক্তার দেখানোর জন্য। সাথে তাঁর স্বামীও ছিল। ডাক্তারের কাছ থেকে বেরিয়ে তাঁরা মেট্রো স্টেশনে যায় বাড়ি ফেরার জন্য। সেই সময়েই ওই তরুণীকে দাঁড় করিয়ে রেখে তাঁর স্বামী রাস্তা পেরিয়ে উল্টো দিকে সুলভ শৌচালয়ের খোঁজে যান।
সেই সময় হঠাৎই একটি অটো তরুণীর পাশে এসে দাঁড়ায় এবং তাঁকে জোর করে অটোয় তোলার চেষ্টা করে। যাতে তরুণী চিৎকার করতে না পারে ফলে মুখে কাপড় বেঁধে অটোতে টেনে তোলে। এমনকি তাঁর বাচ্চাটিকেও তুলে নিয়ে যায় ধর্ষণকারীরা। জ্ঞান ফিরতে তরুণী দেখেন একটি অপরিচিত ঘরে শুয়ে আছেন এবং পাশে চারজন অপরিচিত পুরুষ। সেই চারজন তাঁকে পরপর ধর্ষণ করে। পরের দিন অর্থাৎ ২৩ শে ফেব্রুয়ারি ওই তরুণীকে একটি নির্জন জায়গায় ফেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পরে ইউএন রিফিউজি কার্ড দেখালে ওই তরুণীকে নিজের বাড়িতে পৌঁছে দেয় স্থানীয়রা।
মায়ানমার থেকে আসা সেই তরুণী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী পুলিশ তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
কীর্তন দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু মেখলিগঞ্জের চার বাসিন্দার, গুরুতর জখম তিন