Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমি গান্ধী, সাভারকার নই, গান্ধীরা ক্ষমা চায় না: রাহুল

দ্য ওয়াল ব্যুরো: লন্ডনে তাঁর বক্তৃতা ঘিরে তপ্ত হয়েছে সংসদ। বিজেপি দাবি তুলেছিল, রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ক্ষমা চাইতে হবে। তিনি চাননি। সুরাত আদালতের বিচারক রাহুলকে প্রশ্ন করেছিলেন, আপনি কি আপনার মন্তব্যের জন্য অনুতপ্ত? দুঃখপ্রকাশ করব

আমি গান্ধী, সাভারকার নই, গান্ধীরা ক্ষমা চায় না: রাহুল

শেষ আপডেট: 25 March 2023 10:10

দ্য ওয়াল ব্যুরো: লন্ডনে তাঁর বক্তৃতা ঘিরে তপ্ত হয়েছে সংসদ। বিজেপি দাবি তুলেছিল, রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ক্ষমা চাইতে হবে। তিনি চাননি। সুরাত আদালতের বিচারক রাহুলকে প্রশ্ন করেছিলেন, আপনি কি আপনার মন্তব্যের জন্য অনুতপ্ত? দুঃখপ্রকাশ করবেন? এজলাসে দাঁড়িয়ে রাহুলের স্পষ্ট জবাব ছিল, ‘প্রশ্নই ওঠে না!’

সেই রাহুলকে দু’বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তারপর তাতে স্থগিতাদেশ দিয়ে জামিন দিলেও রাহুলের সাংসদ পদটি খারিজ হয়ে গিয়েছে শুক্রবার। তারপর শনিবার রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই একটি প্রশ্নের জবাবে যে জবাব দিলেন রাহুল তা শুধু বিজেপির দিকে নয়। বরং বলা ভাল নিশানা ছিল নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদর দফতর।

এদিন রাহুলকে প্রশ্ন করা হয়, অনেকেই বলছেন, আপনি কেন ক্ষমা চাইছেন না? আপনি কি ক্ষমা চাইবেন না? জবাবে রাহুল বলেন, ‘আমার নাম তো সাভারকার (Savarkar) নয়। আমার নাম গান্ধী। আর গান্ধীরা কখনও ক্ষমা চায় না।’

সঙ্ঘ বিরোধীদের অনেকে সাভারকার নিয়ে মাঝেমাঝেই খোঁচা দিতে গিয়ে বলেন, ‘যাদের স্বাধীনতা আন্দোলনে কোনও ভূমিকা ছিল না তারা আজকে দেশপ্রেমের পাঠ দিতে এসেছে। যে সাভারকার ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়ে, ক্ষমা চেয়ে জেল থেকে বেরিয়ে এসেছিলেন তাঁকেই বীর আখ্যা দেয়। এদের আবার বড় বড় কথা।’

অনেকের মতে, ইঙ্গিতে এদিন সেকথাই বোঝাতে চেয়েছেন রাহুল গান্ধী। সেইসঙ্গে বলেছেন, ‘আমি তো বলেছিলাম, সংসদে আমায় একটা বার বলতে দিন। দু’বার চিঠি লিখেছি। হয়নি। নিজে গিয়ে স্পিকারকে বলেছি, আপনি গণতন্ত্রের রক্ষক। আপনি বলতে দিন। তিনি বলেছেন পারবেন না। আমি কি নরেন্দ্র মোদীর কাছে গিয়ে বলব নাকি?’

বিজেপি-ই আদানি, গৌতম-গেরুয়া মিলিয়ে ব্রহ্মাস্ত্র রাহুলের


```