Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভালোবাসা দিয়ে জিতে নিয়েছি মোদীকে, ভ্যালেন্টাইন’স ডে-তে বললেন রাহুল

দ্য ওয়াল ব্যুরো : ভ্যালেন্টাইন’স ডে-তে ভালোবাসার বার্তা দিলেন কংগ্রস সভাপতি রাহুল গান্ধী। বুধবার ষোড়শ লোকসভার শেষ অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে উল্লেখ করেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাঁকে আলিঙ্গন করেছিলেন। তার পরদিন রাজস্থা

ভালোবাসা দিয়ে জিতে নিয়েছি মোদীকে, ভ্যালেন্টাইন’স ডে-তে বললেন রাহুল

শেষ আপডেট: 14 February 2019 09:50

দ্য ওয়াল ব্যুরো : ভ্যালেন্টাইন’স ডে-তে ভালোবাসার বার্তা দিলেন কংগ্রস সভাপতি রাহুল গান্ধী। বুধবার ষোড়শ লোকসভার শেষ অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে উল্লেখ করেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাঁকে আলিঙ্গন করেছিলেন। তার পরদিন রাজস্থানের আজমিরে কংগ্রেস সেবা দলের বৈঠকে রাহুল বললেন, মোদীজি আগে আমাকে ঘৃণা করতেন। কিন্তু ওই আলিঙ্গনের পর আমাকে ঘৃণা করতে পারেন না। ঘৃণার মোকাবিলা করতেই তাঁকে আলিঙ্গন করেছিলাম। আমি ভালোবাসা দিয়ে জিতে নিয়েছি মোদীকে। এদিন ৪৮ বছর বয়সী রাহুল সেবা দলের কর্মীদের উদ্দেশে বলেন, বিজেপি ও আরএসএসের ঘৃণার মোকাবিলা করতে হবে ভালোবাসা দিয়ে। ২০১৯ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস বিজেপিকে হারাতে চায় বটে কিন্তু তাদের নিশ্চিহ্ন করে ফেলতে চায় না। তাঁর কথায়, যদি বিজেপি ও আরএসএস আমাকে হেনস্তা করে, আমি ভালোবাসা দিয়ে তাদের মোকাবিলা করব। মোদীজি অনেক সময় আমার ও আমার পরিবারের সমালোচনা করেন। তিনি বলেন, কংগ্রেসকে শেষ করে ফেলবেন। কিন্তু আমি পার্লামেন্টে তাঁকে আলিঙ্গন করেছিলাম। গতবছর তেলুগু দেশম সংসদে অনাস্থা প্রস্তাব আনে। সেদিন লোকসভায় ভাষণ দেওয়ার পরে রাহুল ট্রেজারি বেঞ্চে মোদীর দিকে এগিয়ে যান। তাঁকে আলিঙ্গন করেন। পরে তাঁর দলীয় সতীর্থদের দিকে তাকিয়ে চোখ টেপেন। রাহুলের সমালোচনা করে বিজেপি বলে, সংসদে এই ধরনের আচরণ করা উচিত নয়। বুধবার লোকসভায় মোদী রাহুলকে কটাক্ষ করে বলেন, প্রথমবার সাংসদ হয়ে আমি অনেক কিছু শিখেছি। আমি শিখেছি, ‘গলে মিলনা’ আর ‘গলে পড়না’-র তফাৎ কী। আমি জেনেছি, ‘আখোঁ কি গুস্তাকিয়াঁ’ কাকে বলে। বৃহস্পতিবার রাহুল বলেন, ২০১৯ সালের ভোটে মতাদর্শের লড়াই হবে। আরএসএস ও বিজেপি বিভাজনের মতাদর্শে বিশ্বাস করে। কংগ্রেস দেশকে ঐক্যবদ্ধ করতে চায়। বিজেপির কাছে ভারত একটি পণ্য। কিন্তু আমাদের কাজে ভারত মানে জনসমুদ্র। কৃষকদের সংকটের জন্য এনডিএ সরকারকে দায়ী করেন রাহুল। তিনি বলেন, মোদী চাষিদের ঋণ মকুব করবেন বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছেন। বাস্তবে তিনি শিল্পপতিদের ঋণ মকুব করে দিয়েছেন। কংগ্রেস গত কয়েক মাস ধরে অভিযোগ করেছে, মোদী জমানায় অন্যায়ভাবে শিল্পপতিদের নানা সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। রাহুল বহুবার বলেছেন, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ শিল্পপতি অনিল অম্বানিকে বিপুল মুনাফার সুযোগ করে দেওয়ার জন্য বেশি দাম দিয়ে রাফায়েল বিমান কেনা হয়েছে।

```