Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনুপ জলোটার চেয়ে ভালো গান গাইত আমার পোষা কুকুর, বলে ফেলে বিতর্কে সলমন

দ্য ওয়াল ব্যুরো: অপমান হয়তো তিনি করতে চাননি, কিন্তু তিনি যা বলেছেন তাতে যথেষ্ট ক্ষুব্ধ হতে পারেন ভজন কিং অনুপ জালোটার ফ্যানেরা। সলমন তো সলমনই, তিনি যা-ই করেন, তাতে বিতর্ক হয়। এ বার তিনি বলেছেন, তাঁর কুকুর অনুপ জলোটার চেয়ে ভাল গান গাইত। আসল

অনুপ জলোটার চেয়ে ভালো গান গাইত আমার পোষা কুকুর, বলে ফেলে বিতর্কে সলমন

শেষ আপডেট: 23 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: অপমান হয়তো তিনি করতে চাননি, কিন্তু তিনি যা বলেছেন তাতে যথেষ্ট ক্ষুব্ধ হতে পারেন ভজন কিং অনুপ জালোটার ফ্যানেরা। সলমন তো সলমনই, তিনি যা-ই করেন, তাতে বিতর্ক হয়। এ বার তিনি বলেছেন, তাঁর কুকুর অনুপ জলোটার চেয়ে ভাল গান গাইত। আসলে সলমন বলেছেন, তাঁর কুকুর যদি বেঁচে থাকত, তা হলে অনুপ, জসলিন মাথারু ( ৬৫ বছরের অনুপের ২৮ বছর বয়সী গার্লফ্রেন্ড) ও দীপক ঠাকুরের চেয়ে ভাল গাইত। 'বিগ বস ১২'-এর উইকএন্ড অনুষ্ঠানে প্রতিযোগীদের সঙ্গে কথা বলছিলেন সল্লু ভাই। বলছিলেন তাঁর প্রিয় পোষ্যের কথা, যে সম্প্রতি মারা গিয়েছে। বলতে বলতে একটি ভিডিও দেখান তিনি। যেখানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে কেউ গান গাইছেন, আর সোফায় বসে থাকা কুকুরটি তাঁকে অনুকরণ করে ডাকার চেষ্টা করছে। সলমন ভিডিও ক্লিপটি দেখছেন যথেষ্ট আবেগাপ্লুত হয়ে। আবেগে ভাসছেন বিগ বস-এর প্রতিযোগীরাও। কারও চোখে জলও দেখা যাচ্ছে। এই ভিডিও দেখানোর সময়েই সলমন মন্তব্যটি করে বসেন। তিনি বলেন, আমার কুকুর জসলিন, অনুপজি আর দীপকের চেয়েও ভালো গান গাইত। এখানেই থামেননি তিনি। ভিডিও শেষ হওয়ার পরে তিনি জসলিনকে প্রশ্ন করেন, কেমন শুনলে ওর গান? তোমার চেয়ে ভালো গাইত না? জসলিন অবশ্য এতে কিছু মনে করেননি। অন্তত তাঁর কথায় তেমন কিছু বোঝা যায়নি। তাঁর জবাব, ও আমার চেয়ে ভালো গায়। ওকে দেখতেও খুব মিষ্টি। দেখুন সল্লু মিঞার পোষা কুকুরের গান গাওয়ার সেই ভিডিও https://www.instagram.com/p/BpOsLfjlJno/?utm_source=ig_web_copy_link

```