Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতীয় মুসলমানদের ভয় নেই, রাজ্যসভায় নাগরিকত্ব বিল পেশ করে বললেন শাহ

দ্য ওয়াল ব্যুরো: লোকসভায় নাগরিকত্ব বিল নিয়ে জোর বিতর্ক হলেও তা পাশ করাতে বিশেষ কাঠখড় পোড়াতে হয়নি নরেন্দ্র মোদী, অমিত শাহদের। সংসদের নিম্ন কক্ষে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার দু’দিনের মধ্যে বুধবার রাজ্যসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট

ভারতীয় মুসলমানদের ভয় নেই, রাজ্যসভায় নাগরিকত্ব বিল পেশ করে বললেন শাহ

শেষ আপডেট: 10 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: লোকসভায় নাগরিকত্ব বিল নিয়ে জোর বিতর্ক হলেও তা পাশ করাতে বিশেষ কাঠখড় পোড়াতে হয়নি নরেন্দ্র মোদী, অমিত শাহদের। সংসদের নিম্ন কক্ষে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার দু’দিনের মধ্যে বুধবার রাজ্যসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন রাজ্যসভায় বিল পেশের বক্তৃতায় অমিত শাহ বলেন- ১. ভারতীয় মুসলমানদের ভয় পাওয়ার কারণ নেই। ২. সংখ্যালঘুদের ভয় পাওয়াতে চাইছে কিছু শক্তি। তারা আসলে রাজনীতি করতে চাইছেন। ৩. আমরা ভোটের পর রাজনীতি করছি না। যা কর্মসূচিতে বলেছিলাম, সেটাই করছি। ৪. শরণার্থীদের নিয়ে সবাই রাজনীতি করেছে, কেউ উপযুক্ত পদক্ষেপ নেয়নি। ৫. পড়শি দেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেবে সরকার। ৬. যাঁদের নামে মামলা আছে সেই মামলা তুলে নেওয়া হবে। ৭. এই বিলের মাধ্যমে অধিকার পাবেন শরণার্থীরা। রাজ্যসভায় এই বিল পেশ করানো কিছুটা চ্যালেঞ্জ বিজেপির। বর্তমানে রাজ্যসভায় ২৪০ জন সদস্য আছেন। সেখানে ১২১ টি ভোট পেলে কোনও বিল পাশ হতে পারে। বিজেপি ও তার জোট শরিক এডিএমকে, জনতা দল ইউনাইটেড এবং অকালি দলের মোট এমপির সংখ্যা ১১৬। কিন্তু এনডিএর শরিকদের মধ্যেই এ নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে। নাগরিকত্ব বিল নিয়ে দ্বিধাবিভক্ত জনতা দল ইউনাইটেড। এখন দেখার সংসদের উচ্চকক্ষে ভোটাভুটিতে কী সংখ্যা দাঁড়ায়।

```