Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

হিজাব আর্জি দ্রুত শোনার আর্জি, কী বললেন প্রধান বিচারপতি

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকে প্রি ইউনিভার্সিটি পরীক্ষা শুরু ৯ মার্চ। বহু মুসলিম ছাত্রী (Muslim students) হিজাব পরে পরীক্ষা বসতে চেয়ে কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের (university authorities) কাছে আর্জি জানিয়েছেন। কিন্তু কর্নাটকের শিক্ষা দফত

হিজাব আর্জি দ্রুত শোনার আর্জি, কী বললেন প্রধান বিচারপতি

শেষ আপডেট: 3 March 2023 08:44

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকে প্রি ইউনিভার্সিটি পরীক্ষা শুরু ৯ মার্চ। বহু মুসলিম ছাত্রী (Muslim students) হিজাব পরে পরীক্ষা বসতে চেয়ে কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের (university authorities) কাছে আর্জি জানিয়েছেন। কিন্তু কর্নাটকের শিক্ষা দফতর নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, পরীক্ষাতেও ছাড় নেই ইউনিফর্মের। হিজাব (hijab) পরে পরীক্ষায় বসা যাবে না। কলেজের ইউনিফর্ম না পরে এলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।

শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে ছাত্রীদের আর্জি এবং সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে বলা হয় দ্রুত মামলার শুনানি করতে।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, হিজাব মামলা তিনি হোলির পর শুনবেন। ছাত্রীদের আইনজীবী প্রধান বিচারপতিকে জানান, ৯ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। তাই আজই শুনানি করা হোক।

প্রধান বিচারপতি বলেন, শেষ মুহূর্তে এসে দ্রুত শুনানির আর্জি জানালে আদালতের কিছু করার নেই। ছাত্রীদের আইনজীবী প্রধান বিচারপতিকে জানান, গত মাসে তিনি তিনবার বিষয়টি উল্লেখ করেছেন। প্রধান বিচারপতি জবাবে বলেন, আদালত এত প্রশ্নের জবাব দিতে প্রস্তুত নয়।

প্রধান বিচারপতি হোলির পর শুনানির সিদ্ধান্তে অনড় থাকেন। ফলে এবারও হিজাব পরে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না কর্নাটকের মুসলিম ছাত্রীরা।

গত বছরও এই সুযোগ না মেলায় অনেক ছাত্রী পরীক্ষা দেননি। এবারও তার পুনরাবৃত্তি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

স্যাটের চেয়ারম্যান কে হবেন? দ্রুত নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট


```