Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Waqf Issue: ব্রিগেডে সভা করতে চায় মুসলিম বোর্ড, বিরোধিতা কেন্দ্রের আইনজীবীর

পুলিশ ও সেনা থেকে অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন বোর্ডের সদস্যরা। 

Waqf Issue: ব্রিগেডে সভা করতে চায় মুসলিম বোর্ড, বিরোধিতা কেন্দ্রের আইনজীবীর

ফাইল ছবি।

শেষ আপডেট: 24 April 2025 15:54

দ্য ওয়াল ব্যুরো: সংসদে পাশ হওয়া ওয়াকফ বিলের (issue of Waqf বিরোধিতায় এবার ব্রিগেডে সভা করতে চায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। তবে পুলিশ ও সেনা থেকে অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন বোর্ডের সদস্যরা। 

এই মামলায় এদিন বিরোধিতা করেন কেন্দ্রের আইনজীবি অশোক চক্রবর্তী। তিনি আদালতকে বলেন, "বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে বিচারাধীন।মামলা হয়েছে। তাছাড়া এই বিলকে নিয়ে শুধু আলোচনার জন্য ৫০,০০০ লোকজন জমায়েত এটা কোনও কারণ হতে পারে না।"

একই সঙ্গে তিনি এও জানান, আগামী ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত আর্মিদের প্রশিক্ষণ আছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ফলে এই সময়ে ব্রিগেডে সভার অনুমতি যেন না দেওয়া হয়।

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলাকারীদের বলেন, ওই ঘটনার জন্য আগামী তিনদিন ব্রিগেডে মিটিং মিছিল বন্ধের নির্দেশ আছে। তাই আপনারা সাতদিন পরে সেখানে জমায়েত করুন। 

একই সঙ্গে কী কারণে ব্রিগেডে সভা বা মিছিল করতে দেওয়া যাবে না, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলাকারীদের ই-মেল আইডিতে সেনাকে তা জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিমের উদ্দেশ্যে বিচারপতি এও বলেন, প্রয়োজনে নতুন করে মামলা ফাইল করতে পারেন।


```