Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাটুলিতেও দক্ষিণেশ্বরের আদলে স্থাপত্য, মুসলিম শিল্পীর হাতেই রূপ পাচ্ছে মা ভবতারিণীর মন্দির

দ্য ওয়াল ব্যুরো: পাটুলির ঝিলে ফ্লোটিং বাজার উদ্বোধন করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সন্ধের পাটুলি (Patuli) টেক্কা দেয় নন্দন চত্বরকেও। এবার সেই পাটুলিতে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের নতুন সংস্করণ। একই আদলে তৈরি হচ্ছে মন্দির। আর এই নতুন মন্দির গড়ছ

পাটুলিতেও দক্ষিণেশ্বরের আদলে স্থাপত্য, মুসলিম শিল্পীর হাতেই রূপ পাচ্ছে মা ভবতারিণীর মন্দির

শেষ আপডেট: 5 April 2023 09:17

দ্য ওয়াল ব্যুরো: পাটুলির ঝিলে ফ্লোটিং বাজার উদ্বোধন করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সন্ধের পাটুলি (Patuli) টেক্কা দেয় নন্দন চত্বরকেও। এবার সেই পাটুলিতে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের নতুন সংস্করণ। একই আদলে তৈরি হচ্ছে মন্দির। আর এই নতুন মন্দির গড়ছেন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের শিল্পী (Muslim Artist)। নিপুণ দক্ষতাত তৈরি করছেন ভবতারিণীর মন্দির। প্রায় ১৫০ বছরের বেশি সময় আগে রানি রাসমণির ইচ্ছেয় মন্দির তৈরি করেছিল টালিগঞ্জের রামনাথ মণ্ডল।

তবে ফারাক একটু আছে। দক্ষিণেশ্বরের মন্দিরের (Dakshneshwar Temple) উচ্চতা ১০০ ফুট আর পাটুলির মন্দির হচ্ছে ৩৫ ফুটের।

শিল্পীর নাম মহম্মদ আজাহারউদ্দিন। বাড়ি উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। পয়লা বৈশাখেই উদ্বোধন হবে দক্ষিণ কলকাতার নতুন দক্ষিণেশ্বর মন্দিরের। তাই জোর কদমে চলছে কাজ।

বাংলার অন্যতম দর্শনীয় স্থান দক্ষিণেশ্বর। এবার নিজের ওয়ার্ডে সেই মন্দিরের প্রতিরূপ তৈরি করছেন কাউন্সিলর বাপ্পাদিত‌্য দাশগুপ্ত।

দক্ষিণ কলকাতার ১০১ নম্বর ওয়ার্ডের অন‌্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে এই মন্দির। সূত্রের খবর, এই মন্দিরে ভবতারিণীর মূর্তিও থাকবে।

হিন্দু মুসলিম ধর্ম নিয়ে যখন হানাহানি হয়, তখন সম্প্রীতির বার্তা দেয় এমনই কিছু ঘটনা। যে হাত নমাজ আদায় করে, সেই হাতেই মায়ের মন্দির গড়ে। মানবতার জয় এভাবেই ঘোষিত হয়।

প্রসঙ্গত, ১৮৫৫ সালের ৩১ মে 'স্নানযাত্রার দিন' হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত দক্ষিণেশ্বর মন্দিরে মূর্তি স্থাপন করেছিলেন রানি রাসমণি। দেশ বিদেশ থেকে মানুষ আসেন এই মন্দির দর্শনে। এবার দক্ষিণ কলকাতায় সেই মন্দির দেখা না গেলেও তার আভাসটুকু অন্তত পাওয়া যাবে।

হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের, বেনজির ঘটনা বাংলায়


```