Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বাড়ির পাশে মদ-জুয়ার আসর, বাধা দেওয়ায় যুবককে এলোপাথাড়ি মার! মুর্শিদাবাদে তুলকালাম

আক্রান্ত যুবক ভগবানগোলার কাশিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। নাম ডালিম শেখ। তাঁর পরিবারের দাবি, বাড়ি থেকে পুকুরে যাওয়ার রাস্তা আটকে মদ খাচ্ছিলেন কয়েকজন। বসেছিল জুয়ার আসরও।

বাড়ির পাশে মদ-জুয়ার আসর, বাধা দেওয়ায় যুবককে এলোপাথাড়ি মার! মুর্শিদাবাদে তুলকালাম

আক্রান্ত যুবক

শেষ আপডেট: 2 November 2024 18:47

দ্য ওয়াল ব্যুরো: মদ এবং জুয়ার আসর বসেছিল বাড়ির কাছে। প্রতিবাদ করেছিলেন যুবক। তাতেই বেধড়ক মার খেতে হল তাঁকে। মাথায় গুরুতর আঘাত নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি আক্রান্ত যুবক। 

আক্রান্ত যুবক ভগবানগোলার কাশিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। নাম ডালিম শেখ। তাঁর পরিবারের দাবি, বাড়ি থেকে পুকুরে যাওয়ার রাস্তা আটকে মদ খাচ্ছিলেন কয়েকজন। বসেছিল জুয়ার আসরও। তারই প্রতিবাদ করেন ডালিম।

অভিযোগ, কথা কাটাকাটির পর তাঁকে বাঁশ আর লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই ডালিমকে ফেলে পালিয়ে যান অভিযুক্তরা। পরে পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা আক্রান্ত ডালিমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। 

মাথার আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন। এখন সেখানেই তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। 

ডালিমের দাদা বাবলু শেখের বক্তব্য, 'পুকুর থেকে আমাদের বাড়ির একটাই রাস্তা। কয়েকদিন ধরেই সেই রাস্তা আটকে মদ জুয়ার আসর বসায় তারা। তারই প্রতিবাদ করায় ভাইকে মেরে ফেলার চেষ্টা হয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তি চাই আমরা।’

পুলিশ সূত্রে খবর এখনও অবধি ঘটনার কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযুক্তদের খোঁজখবর নেওয়া হচ্ছে।


```