Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাড়ির অমতে পালিয়ে বিয়ে, মুর্শিদাবাদে ৩ দিনের মাথায় বরের দেহ উদ্ধার লিচু বাগান থেকে

বধূর পরিবারের চাপের কাছে নতিস্বীকার করে নাকি স্ত্রীকে বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসতে বাধ্য হয়েছিলেন যুবক।  এর মধ্যেই সোমবার থেকে নাকি খোঁজ মিলছিল না রামের, এমনটাই দাবি তাঁর পরিবারের।

বাড়ির অমতে পালিয়ে বিয়ে, মুর্শিদাবাদে ৩ দিনের মাথায় বরের দেহ উদ্ধার লিচু বাগান থেকে

শেষ আপডেট: 26 December 2023 16:25

দ্য ওয়াল ব্যুরো: ভালবেসে বিয়ে করার কী করুণ পরিণতি! বিয়ের তেরাত্তির পোহাল না, তার মধ্যেই বাড়ির পাশের লিচু বাগান থেকে নতুন বরের ঝুলন্ত দেহ উদ্ধার হল। এই ঘটনায় মৃতের পরিবারের তরফে যুবককে অপহরণ করে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বধূর পরিবারের বিরুদ্ধে।

ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার তেঘরী গ্রাম পঞ্চায়েতের রামপুরা গ্রামের। মৃত যুবকের নাম রাম দাস। জানা গেছে, গ্রামেরই এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। কিন্তু তরুণীর বাড়ির লোক সেই সম্পর্ক মেনে নেননি। শেষে বাড়ির সম্মতি ছাড়াই পালিয়ে গিয়ে দিন তিনেক আগে বিয়ে সেরেছিলেন যুগলে। 

কিন্তু তাতেও স্বস্তি মেলেনি। বধূর পরিবারের চাপের কাছে নতিস্বীকার করে নাকি স্ত্রীকে বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসতে বাধ্য হয়েছিলেন যুবক।  এর মধ্যেই সোমবার থেকে খোঁজ মিলছিল না রামের, এমনটাই দাবি তাঁর পরিবারের। তারপর মঙ্গলবার সকালে লিচু বাগান থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। 

এই ঘটনায় বধূর বাপের বাড়ির লোকের দিকে আঙুল তুলছেন রামের পরিজনরা। তাঁদের দাবি, রামকে অপহরণ করে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর সেই কাজে যুক্ত রয়েছেন তরুণীর বাড়ির লোকজন। তাঁরা অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন। 

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। খুন না আত্মহত্যা, নাকি এই ঘটনার পিছনে অন্য কোনও রহস্য আছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 


```