Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাজে এসে বাগজোলা খালে তলিয়ে গেলেন শ্রমিক! তিনদিন পর উদ্ধার দেহ

ভিন জেলা থেকে কাজ করতে এসে বাগজোলা খালে তলিয়ে গিয়েছিলেন। এই ঘটনার তিনদিন পরে পাওয়া গেল শ্রমিকের দেহ। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েত এলাকায়।

কাজে এসে বাগজোলা খালে তলিয়ে গেলেন শ্রমিক! তিনদিন পর উদ্ধার দেহ

শেষ আপডেট: 3 December 2023 14:41

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ভিন জেলা থেকে কাজ করতে এসে বাগজোলা খালে তলিয়ে গিয়েছিলেন। এই ঘটনার তিনদিন পরে পাওয়া গেল শ্রমিকের দেহ। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। 

বাম আমলে কলকাতা কর্পোরেশন এলাকার জল সরাতে কুলটি পাম্প হাউস তৈরি হয়েছিল। বর্তমান তৃণমূল  সরকারে সিদ্ধান্তে আরও একটি নতুন পাম্প হাউস নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো নতুন পাম্প হাউস নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। প্রায় ৪০ জন  শ্রমিক সেখানে কাজ করছিলেন। 

মুর্শিদাবাদের বড়ঞা থেকে সেখানে কাজ করতে এসেছিলেন ২৯ বছরের বিজয়নন্দ দাস। গত ১ ডিসেম্বর শুক্রবার সন্ধে নাগাদ আচমকাই তিনি পাম্প হাউজের পাশে থাকা বাগজোলা ক্যানেলে পড়ে যান। ঠিকাদার সংস্থা হাড়োয়া থানাকে খবর দেয়। তার পরে মিনাখাঁ এসডিপিও আমিনুল ইসলাম খানের নেতৃত্ব শুরু হয় তল্লাশি। 

গত দুদিন ধরে গোটা ক্যানেলে খোঁজ চালানোর পরে বিদ্যাধরী নদীতে তল্লাশি চালান বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। অবশেষে রবিবার দুপুরে পাওয়া যায় ওই শ্রমিকের মৃতদেহ। এই ঘটনা ঘিরে কয়েকদিন ধরে উত্তেজনা রয়েছে ওই এলাকায়। ইতিমধ্যে হাড়োয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অন্যান্য নির্মাণ শ্রমিকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। শ্রমিকের বাড়িতে খবর দেওয়া হয়েছে।


```