Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মুর্শিদাবাদকাণ্ড: চলতি সপ্তাহেই তদন্তে আসতে পারে জাতীয় মানবাধিকার কমিশন

ওয়াকফ ইস্যুতে গত কয়েকদিন ধরে উত্তপ্ত ছিল মুর্শিদাবাদ।

মুর্শিদাবাদকাণ্ড: চলতি সপ্তাহেই তদন্তে আসতে পারে জাতীয় মানবাধিকার কমিশন

ফাইল ছবি।

শেষ আপডেট: 15 April 2025 21:42

দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ ইস্যুতে গত কয়েকদিন ধরে উত্তপ্ত ছিল মুর্শিদাবাদ (Murshidabad Incident)। অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার জেরেই হিংসা ভয়ঙ্কর আকার নিয়েছিল। এ ব্যাপারে অভিযোগ পৌঁছেছিল জাতীয় মানবাধিকার কমিশনের কাছেও।

সেই অভিযোগ খতিয়ে দেখতে এবার রাজ্যে আসছে কমিশনের প্রতিনিধি দল। সূত্রের খবর, চলতি সপ্তাহেই ঘটনাস্থলে পৌঁছে যেতে পারেন জাতীয় কমিশনের প্রতিনিধিরা। তাঁরা সরোজমিনে খতিয়ে দেখবেন পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা রয়েছে কিনা। 

কমিশন সূত্রের খবর, এ ব্যাপারে ওড়িশার 'প্রকাশ কলিঙ্গ রাইটস্ ফোরাম' নামে একটি মানবাধিকার সংগঠনের তরফে অভিযোগ জানানো হয়েছিল। 

সম্প্রতি মুর্শিদাবাদের হিংসার ঘটনায় তিনজনের মৃত্যু, বহু ঘর বাড়ি এবং সরকারি অফিসে ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটে। এক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তার জেরে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট সংগঠনের। সেই অভিযোগ খতিয়ে দেখতেই রাজ্যে আসছে জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি দল।

মুর্শিদাবাদের (Murshidabad) পরিস্থিতির জন্য ইতিমধ্যে জেলা পুলিশকেই দুষছে সিপিএমও। এদিন সাংবাদিক বৈঠক থেকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম গোটা ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলেছেন।

তাঁর কথায়, "আমি নিজে মুর্শিদাবাদে গিয়েছিলাম। পুলিশের বিরুদ্ধে হিন্দু মুসলিম নির্বিশেষে অভিযোগ করেছে। গ্রামবাসীরা হিংসা আটকানোর চেষ্টা করেছিল। অথচ পুলিশ এখনও তাদের বয়ান নেয়নি। এর থেকেই স্পষ্ট, ঘটনায় প্রশাসনের ভূমিকা আছে। রাম নবমীতে আগে পুলিশ আধ ঘন্টা সময় দিয়েছিল। এবার সাড়ে ৩ ঘণ্টা সময় দিয়েছে। মিছিলের মধ্যে উত্তেজনা তৈরি করা হয়েছে। আমরা চাই সিটিং জজের নেতৃন্তে বিচারবিভাগীয় তদন্ত।" তবে এ ব্যাপারে পুলিশের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। 


```