Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

মায়ের প্রশিক্ষণে ক্যারাটেতে জোড়া সোনা জয় বাংলার মেয়ের

জোড়া সোনা জিতে সকলকে তাক লাগিয়ে দিল মুর্শিদাবাদের সীমান্ত গ্রামের মেয়ে ফাহামিদা নাসরিন। 

মায়ের প্রশিক্ষণে ক্যারাটেতে জোড়া সোনা জয় বাংলার মেয়ের

শেষ আপডেট: 5 January 2024 15:30

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: জোড়া সোনা জিতে সকলকে তাক লাগিয়ে দিল মুর্শিদাবাদের সীমান্ত গ্রামের মেয়ে ফাহামিদা নাসরিন। 

হলদিয়ার দুর্গাচক স্টেডিয়ামে কয়েকদিন আগে ১৩ তম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল। দেশ-বিদেশ থেকে আগত বহু প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করেন। মুর্শিদাবাদ জেলা থেকে অংশগ্রহণ করেছিল ফাহামিদা। প্রতিযোগিতার দুটি ইভেন্টে সে সোনা জিতে নেয়। 

ফাহামিদার বাড়ি জলঙ্গির প্রত্যন্ত এলাকা দক্ষিণ ঘোষপাড়ায়। একুশ শতকে পা রাখলেও মেয়েদের নিয়ে গ্রামের মানুষ অনেকটাই রক্ষণশীল। কন্যাসন্তান জন্ম দিলে এখনও গঞ্জনা শুনতে হয় গ্রামের মায়েদের। এমনই একটি পরিবার থেকে উঠে এসেছে ফাহামিদাও। 

কিন্তু ছক ভাঙতে ফাহামিদাকে শিখিয়েছেন মা সেলিনা পারভিনই। তার ক্যারাটের হাতখড়ি হয়েছিল মায়ের কাছ থেকে। পরে বহরমপুরের এক ক্যারাটে প্রশিক্ষক মাহাতাব শেখের কাছ থেকে প্রশিক্ষণ নিতে শুরু করে সে। এই ভাবেই ধীরে ধীরে দক্ষতা অর্জন করে। 

ফাহামিদা জানিয়েছে, সে ক্যারাটে প্রতিযোগিতায় কাতা ও কুমি দুটি বিভাগেই অংশগ্রহণ করেছিল। এই দুটি বিভাগে তার প্রতিদ্বন্দ্বী ছিল শ্রীলঙ্কা ও ভুটানের প্রতিযোগীরা। তাঁদের হারিয়ে সেরার পদক ছিনিয়ে  নিয়েছে। 

ফাহামিদার মা সেলিনা পারভিন বলেন, ''আমরা পাঁচ বোন। তাই ছোটবেলা থেকেই মাকে গঞ্জনা শুনতে দেখেছি। পরে নিজে যখন কন্যা সন্তানের মা হলাম, তখন একই গঞ্জনা শুনতে হয়েছে আমাকেও। সেই সময় থেকে ঠিক করেছিলাম মেয়েকে স্বনির্ভর করে তুলব।''


```