Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাড়ি উঠোনে প্যান্ডেল খাটিয়ে ইন্টারভিউ! পুলিশ পৌঁছতেই হইচই গ্রামে

বাড়ির উঠোনে খাটানো হয়েছে প্যান্ডেল। সেখানে ইন্টারভিউ দিতে বেকার তরুণ-তরুণীদের দীর্ঘ লাইন। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছল পুলিশ। অভিযান চালিয়ে ভুয়ো ইন্টারভিউ চক্রের পর্দাফাঁস করল জলঙ্গি থানার পুলিশ। দু-একজনকে পুলিশ  গ্রেফতার করতে পারলেও চক্রের বাকি সদস্যরা পালিয়ে যায়।

বাড়ি উঠোনে প্যান্ডেল খাটিয়ে ইন্টারভিউ! পুলিশ পৌঁছতেই হইচই গ্রামে

শেষ আপডেট: 15 February 2024 20:36

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বাড়ির উঠোনে খাটানো হয়েছে প্যান্ডেল। সেখানে ইন্টারভিউ দিতে বেকার তরুণ-তরুণীদের দীর্ঘ লাইন। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছল পুলিশ। অভিযান চালিয়ে ভুয়ো ইন্টারভিউ চক্রের পর্দাফাঁস করল জলঙ্গি থানার পুলিশ। দু-একজনকে পুলিশ  গ্রেফতার করতে পারলেও চক্রের বাকি সদস্যরা পালিয়ে যায়। 

জলঙ্গি থানার পাকুড়দেয়াড় এলাকার সাহাবুল ইসলামের বাড়ি উঠোনে এই ভুয়ো ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছিল। বীরভূম, নদিয়া, মালদহ সহ একাধিক এলাকা থেকে যুবক যুবতীরা এসেছিলেন এই ইন্টারভিউ দিতে। অভিযোগ সরকারি দফতরের চাকরি দেওয়ার নাম করে এই সমস্ত যুবক যুবতীদের ডেকে পাঠানো হয়েছিল। শুধু তাই নয়, তাঁদের কাছ থেকে টাকাও নেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার ভোরে সাহাবুলের বাড়ির সামনে এমন আয়োজন দেখে তাজ্জব হয়ে গেছিলেন প্রতিবেশীরাও। খবর পায় পুলিশও। এরপরেই বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পুলিশকে আসতে দেখে কয়েকজন সেখানে থেকে চম্পট দেয়। হইহই শুরু হয় গোটা গ্রামে।

গ্রামবাসীরা জানিয়েছেন, সকাল থেকে সাহাবুলের বাড়ির উঠোনে ভিড় জমেছিল। সঙ্গে বাইক, স্করপিও করেও লোক এসেছিল সেখানে। তাঁদের দেখে মনে হয়েছিল সরকারি অফিসার। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে অনেকেই এসেছিলেন ইন্টারভিউ দিতে। তখনই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। 

এক গ্রামবাসীর অভিযোগ, "সাহাবুল নামের ওই ব্যক্তি আগে হাতুড়ে ডাক্তার ছিল। বাড়িতেই রোগী দেখত। অনেকেই আসতেন চিকিৎসা করাতে। তারপর সেসব বন্ধ করে চাকরির ইন্টারভিউ নেওয়া শুরু করে।"

আরও এক বাসিন্দার অভিযোগ, "সাহাবুল এর আগেও চাকরি দেওয়ার নাম করে লোক ঠকিয়েছে। প্রতারিতরা টাকা চাইতে এসে কান্নাকাটি করে ফিরে গেছেন।" 

ইতিমধ্যেই অভিযুক্ত সাহাবুল শেখ সহ ইন্টারভিউ দিতে আসা কয়েকজন যুবককে  আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে নথিপত্র সহ ল্যাপটপ, প্রিন্টার উদ্ধার করেছে। চাকরি দুর্নীতি নিয়ে যখন গোটা রাজ্য উত্তাল, একজনের বাড়িতে উঠোনে প্যান্ডেল করে কীভাবে ইন্টারভিউয়ের আয়োজন হয় সে নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


```