Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ধর্ষণের অভিযোগে বিজেপি কর্মী গ্রেফতারে বোমাবাজি, ভাঙচুরে উত্তাল বহরমপুর

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এলাকার এক বিজেপি কর্মীর বিরুদ্ধে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে।

ধর্ষণের অভিযোগে বিজেপি কর্মী গ্রেফতারে বোমাবাজি, ভাঙচুরে উত্তাল বহরমপুর

ধর্ষণের অভিযোগে বিজেপি কর্মী গ্রেফতারে বোমাবাজি

শেষ আপডেট: 16 June 2024 14:08

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ভোট পরবর্তী সন্ত্রাসে উত্তপ্ত বহরমপুর। এলাকায় একের পর এক বোমা পড়ল। ঘটনাটি ঘটেছে বহরমপুরের গোয়ালজানে। একাধিক বাড়ি ভাঙচুর করা হয়। কয়েকটি বাইকেও হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ পোঁছলে তাঁদের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি চলে বলে অভিযোগ।  

স্থানীয়রা জানিয়েছেন, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এলাকার এক বিজেপি কর্মীর বিরুদ্ধে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। সূত্রের খবর, নাবালিকার পরিবার এলাকার তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের কাছে অভিযোগ জানিয়েছিলেন। এরপরেই বিজেপির ওই কর্মীর বিরুদ্ধে সরব হয়েছিলেন পঞ্চায়েত সদস্য ও তৃণমূলকর্মীরা। তাঁরা অভিযুক্তকে গ্রেফতার করার জন্য ফেসবুকে লেখালেখি শুরু করেন। এতে প্রশাসনের উপর চাপ তৈরি হয়। অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তৃণমূলের অভিযোগ, তারপরেই এলাকায় সন্ত্রাসের আবহ তৈরি করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।   

শনিবার রাতে এলাকার একটি ক্লাবে গিয়ে তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় কিছু দুষ্কৃতী। সেখানে ভাঙচুর করে। পাশের বাড়িতেও ভাঙচুর চালায়। একের পর এক বোমা ফাটাতে থাকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাঁদের দাবি, এলাকায় সন্ত্রাসের আবহ তৈরি করছে তৃণমূল। তারা এলাকায় বোমাবাজি করেছে। এলাকায় পুলিশ পিকেট বসেছে। সেখানে সিআরপিএফের টহল চলছে। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।


```