Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর সফরের আগে বোমাবাজিতে উত্তপ্ত মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, জখম শাশুড়ি-বৌমা

বুধবার মুর্শিদাবাদ জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বহরমপুর স্টেডিয়ামে প্রশাসনিক সভায় জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তার আগে মঙ্গলবার রাতে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার দফরপুর-শেওড়াতলা এলাকা। 

মুখ্যমন্ত্রীর সফরের আগে বোমাবাজিতে উত্তপ্ত মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, জখম শাশুড়ি-বৌমা

ফাইল ছবি।

শেষ আপডেট: 31 January 2024 00:23

দ্য ওয়াল ব্যুরো: বুধবার মুর্শিদাবাদ জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বহরমপুর স্টেডিয়ামে প্রশাসনিক সভায় জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তার আগে মঙ্গলবার রাতে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার দফরপুর-শেওড়াতলা এলাকা। 

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, জমি দখলকে কেন্দ্র করে এদিন বিকেল থেকে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। যথেচ্ছ বোমাবাজির অভিযোগ উঠেছে। জখম হয়েছেন গ্রামের দুই মহিলা-সহ তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জখম দুই মহিলা সদারানি মণ্ডল এবং ক্ষমা মণ্ডল সম্পর্কে শাশুড়ি, বৌমা। চিকিৎসকরা জানিয়েছেন, সদারানির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। হামলায় মাথা ফেটেছে স্থানীয় এক ব্যক্তির। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

স্থানীয় সূত্রের খবর, জমি নিয়ে এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষ নতুন কোনও ঘটনা নয়। মাঝেমধ্যেই অশান্তির ঘটনাও ঘটে। তবে এদিন বিবাদ বড় আকার নেয়। গোলমালের মাঝেই আচমকা বোমাবাজি শুরু হয়। 

মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই এই ঘটনায় প্রশাসনের অন্দরেও ছড়িয়েছে চাঞ্চল্য। যদিও জেলা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে। এলাকায় পুলিশি টহল শুরু হয়েছে।


```