Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

'সেহবাগের মতো সমর্থন পেলে পরিস্থিতি অন্য হত', আক্ষেপ ভারতীয় ওপেনারের গলায়

দ্য ওয়াল ব্যুরো: ২০১৮ সালে শেষবার পারথের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকে খেলতে দেখা গিয়েছিল। ২০১৯ সালে শেষবার রঞ্জি খেলেছিলেন। তারপর আর ভারতের জার্সি গায়ে দেখা যায়নি মুরলি বিজয়কে (Murli Vijay)। খারাপ ফর্মই তাঁকে পিছনে ঠেলে দিয়েছে।

'সেহবাগের মতো সমর্থন পেলে পরিস্থিতি অন্য হত', আক্ষেপ ভারতীয় ওপেনারের গলায়

শেষ আপডেট: 14 January 2023 07:48

দ্য ওয়াল ব্যুরো: ২০১৮ সালে শেষবার পারথের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকে খেলতে দেখা গিয়েছিল। ২০১৯ সালে শেষবার রঞ্জি খেলেছিলেন। তারপর আর ভারতের জার্সি গায়ে দেখা যায়নি মুরলি বিজয়কে (Murli Vijay)। খারাপ ফর্মই তাঁকে পিছনে ঠেলে দিয়েছে। সুযোগ আসেনি আর একবারও। তাই এখন তিনি মনে করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সঙ্গে সম্পর্ক শেষ করার সময় এসে গেছে। ভারত ছেড়ে বিদেশে গিয়ে খেলবেন তিনি!

২০১৪ সালটা বিরাটের খারাপ ফর্ম হিসেবে মনে থাকবে সকলের। সেই সালেই জেমস অ্যান্ডারসন বারবার বিপাকে ফেলেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ককে। কিন্তু সেবছর মুরলি বিজয়েরও বছর ছিল। ওপেনার হিসেবে ভাল খেলেছিলেন তিনি। কিন্তু হয়তো খুব বড় ক্রিকেট ভক্ত ছাড়া মনে নেই কারওরই। সেই কথা ভেবে আজও হাসি পায় তাঁর, এমনই জানালেন মুরলি।

বর্তমানে তিনি তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলছেন বটে, তবে রঞ্জির মতো ঘরোয়া ক্রিকেটে তিনি আজও ব্রাত্য। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সি এই ক্রিকেটার বলেন, 'বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক প্রায় শেষ করে ফেলেছিল। এখন বিদেশে যাওয়ার সুযোগ খুঁজছি। আমি এখনও কিছু প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে চাই।' তিনি মনে করেন, তাঁর মধ্যে থেকে ক্রিকেট এখনও পুরোপুরি ফুরিয়ে যায়নি।

ভারতের হয়ে বিজয় ৬১টি টেস্ট ম্যাচ খেলেছেন। টেস্টে তাঁর রান ৩ হাজার ৯২৮। ১৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে করেছেন ৩৩৯ রান। এমন ক্রিকেটারও সুযোগের অভাবে হারিয়ে যায় বলে মনে করছেন বিজয়।

তিনি বলেন, 'ভারতে ৩০-এর ওপর হওয়া মানে ট্যাবু। সকলে আপনাকে ৮০ বছরের বৃদ্ধ মনে করেন। আমি এইসব বিতর্কে জড়াতে চাই না। আমি বিশ্বাস করি ৩০-এই আপনি সেরা সময়ে থাকেন। কিন্তু দুর্ভাগ্যবশত সুযোগ কম পেয়েছি এখানে। এখন তাই বাইরে সুযোগ খুঁজছি।' তিনি এও মনে করেন, 'আমি যদি বীরেন্দ্র সেহবাগের (Virender Sehwag) মতো সমর্থন পেতাম তবে পরিস্থিতি অন্যরকম হতে পারত।'

ভারতীয় দলে এলেন পৃথ্বী থেকে 'বাংলা'র মুকেশ! নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে চমক


```