Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ছোটরা ইসলামের প্রতি আবেগে করে ফেলেছে! শ্রীলঙ্কার নাগরিক খুনে পাক মন্ত্রীর বিচিত্র সওয়াল

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (pakistan) শিয়ালকোটে ইসলাম অবমাননার (insult to islam) দায়ে পিটিয়ে মেরে শ্রীলঙ্কার নাগরিককে (sri lankan citizen) পুড়িয়ে হত্যার নিন্দা  হচ্ছে সর্বত্র। প্রধানমন্ত্রী ইমরান খান পর্যন্ত, পাকিস্তানের ‘চরম লজ্জার  দ

ছোটরা ইসলামের প্রতি আবেগে করে ফেলেছে! শ্রীলঙ্কার নাগরিক খুনে পাক মন্ত্রীর বিচিত্র সওয়াল

শেষ আপডেট: 6 December 2021 10:37

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (pakistan) শিয়ালকোটে ইসলাম অবমাননার (insult to islam) দায়ে পিটিয়ে মেরে শ্রীলঙ্কার নাগরিককে (sri lankan citizen) পুড়িয়ে হত্যার নিন্দা  হচ্ছে সর্বত্র। প্রধানমন্ত্রী ইমরান খান পর্যন্ত, পাকিস্তানের ‘চরম লজ্জার  দিন’ বলে  আক্ষেপের সুরে মন্তব্য করেন। কিন্তু বিন্দুমাত্র দুঃখ প্রকাশ দূরের কথা, প্রিয়ন্থ কুমারা দিওয়াদানা নামে শিয়ালকোটের একটি সংস্থার ম্যানেজারের হত্যাকাণ্ডে পরোক্ষে সমর্থন করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খট্টক (defence minister)। তাঁর বক্তব্য, হত্যাকাণ্ডে জড়িত যুবকরা ইসলামের (islam)প্রতি  ভালবাসা, আবেগের (emotion) বশে ক্ষিপ্ত হয়ে ওই কাণ্ড ঘটিয়েছে! এমন ঘটনা তো ঘটেই থাকে,  মন্তব্য করেন তিনি। শিয়ালকোটের নৃশংস গণপিটুনি, পুড়িয়ে হত্যার ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ক্ষিপ্ত জনতা শ্রীলঙ্কার লোকটিকে  ঘিরে ধরে মারধর করছে, মুখে ধর্মদ্রোহিতার বিরুদ্ধে স্লোগান।  নানা মহলের দাবি, এই ঘটনায় যুক্ত কট্টরপন্থী ধর্মীয় গোষ্ঠী তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) লোকজন। যদিও তারা এর দায় স্বীকার করেনি। পাক প্রতিরক্ষামন্ত্রীকে রবিবার পেশোয়ারে সাংবাদিকরা প্রশ্ন  করেন, ইমরান খানের তেহরিক-ই-পাকিস্তান সরকার কি টিএলপির মতো গোষ্ঠীগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। সম্প্রতি ব্যাপক ফ্রান্স-বিরোধী বিক্ষোভের কর্মসূচি নিয়েছিল টিএলপি। চাপের মুখে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ইমরান সরকার। কিন্তু খট্টকের দাবি, শ্রীলঙ্কার নাগরিকের হত্যার  সঙ্গে টিএলপির ওপর নিষেধাজ্ঞা তোলার কোনও সম্পর্ক নেই। তিনি বলেন, আপনারাও  কারণটা জানেন। ছোটরা বড় হয়ে উঠলে তেজ, আবেগের বশে কত,  কী না করে ফেলে! তার মানে অবশ্য এটা নয় যে, এটা তার পরিণতি। শিয়ালকোটে কিছু অল্পবয়সি ছেলে-ছোকরা জড়ো হয়ে কুমারাকে ইসলাম অবমাননায় অভিযুক্ত করে, তা থেকে ‘আচমকা ‘গণপিটুনি ঘটে যায়। এমনকী তিনি নিজেও হয়তো উত্তেজনা, আবেগের বশে কোনও ভুল করে ফেলতে পারেন, কিন্তু তা বলে এমন ঘটনা থেকে পাকিস্তান ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, বলা যায় না। ছোটরা বড় হয়ে উঠতে গিয়ে যা কিছু করে ফেলতে পারে, একমাত্র বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে।  

```