Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিগারেট খাওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে খুন ১২ বছর কিশোরকে, লুকিয়ে রাখা হল দেহ

দ্য ওয়াল ব্যুরো: একসঙ্গে সিগারেট (Smoking) খাওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে খুন (murdered) করা হল এক বছর ১২-র কিশোরকে (12 years old)। তারপর কিশোরের দেহ লুকিয়ে রেখে দাবী করা হল টাকা। মুম্বইয়ের (Mumbai) মিয়া রোডের এই ঘটনায় মঙ্গলবার উত্ত

সিগারেট খাওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে খুন ১২ বছর কিশোরকে, লুকিয়ে রাখা হল দেহ

শেষ আপডেট: 3 August 2022 08:05

দ্য ওয়াল ব্যুরো: একসঙ্গে সিগারেট (Smoking) খাওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে খুন (murdered) করা হল এক বছর ১২-র কিশোরকে (12 years old)। তারপর কিশোরের দেহ লুকিয়ে রেখে দাবী করা হল টাকা। মুম্বইয়ের (Mumbai) মিয়া রোডের এই ঘটনায় মঙ্গলবার উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম মায়াঙ্ক। মঙ্গলবার সিগারেট খাওয়ার নাম করে মায়াঙ্কের পরিচিত দুই যুবক তাকে ডেকে নিয়ে যায় মুম্বইয়ের ওয়ালিভের একটি নির্জন জায়গায়। তারপর সেখানেই তাকে মেরে লুকিয়ে রাখা হয়। তারপর মায়াঙ্কের মাকে ফোন করে বলে ছেলে তাদের কাছে আছে। মায়াঙ্ককে ফিরিয়ে দেওয়ার জন্য বেশ কিছু টাকাও দাবি করে তারা।

ফোন পাওয়ার পর অনেক রাতে পুলিশের কাছে অভিযোগ জানায় মায়াঙ্কের পরিবার। মায়াঙ্কের মায়ের কাছে আসা ফোন নম্বর ট্র্যাক করে তাদের গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মায়াঙ্ককে এর আগেও অনেকবার ওই দুই যুবকের সঙ্গে ধূমপান করতে দেখা গিয়েছে।

মায়াঙ্কের প্রতিবেশীরা এই ঘটনাকে ড্রাগ মাফিয়াদের সঙ্গে সংযুক্ত বলেই মনে করছেন।

বিদেশের প্রবেশিকায় দারুণ স্কোর, কিন্তু ইংরেজিই বলতে পারেন না ভারতীয় যুবকরা! ব্যাপারটা কী


```