সিংঘু সীমান্তের পুলিশ ব্যারিকেডে ঝুলন্ত দেহ, রক্তে ভাসছে চারপাশ, হুলুস্থূল হরিয়ানায়
দ্য ওয়াল ব্যুরো: পুলিশ ব্যারিকেডে ঝুলছে যুবকের দেহ (Murder)। হাত-পা সব কাটা। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। শুক্রবার সকালে এমনই মারাত্মক দৃশ্য দেখা গেল সিংঘু সীমান্তে। মর্মান্তিক এই খুন কে বা কারা করেছে সেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই নিয়ে ব্যাপক
শেষ আপডেট: 15 October 2021 06:33
দ্য ওয়াল ব্যুরো: পুলিশ ব্যারিকেডে ঝুলছে যুবকের দেহ (Murder)। হাত-পা সব কাটা। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। শুক্রবার সকালে এমনই মারাত্মক দৃশ্য দেখা গেল সিংঘু সীমান্তে। মর্মান্তিক এই খুন কে বা কারা করেছে সেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিয়ানায়।
পাণ্ডবেশ্বরে থানার পাশেই দুঃসাহসিক ডাকাতি! নবমীর রাতে সোনা-দানা নিয়ে চম্পট দুষ্কৃতীরা
পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট জানিয়েছেন, এদিন ভোর ৫টা নাগাদ একটি হাত-পা কাটা ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। সোনিপাতের কুন্ডিতে যেখানে কৃষকরা আন্দোলন চালাচ্ছেন সেখানেই এই দেহ পাওয়া গেছে। কে বা কারা এই কাজ করেছে এখনও জানা যায়নি। অচেনা ব্যক্তির বিরুদ্ধেই এফআইআর দায়ের হয়েছে।
সূত্রের খবর, কুন্ডিতেই এই খুন হয়েছে। 'নিহাঙ্গস' নামের এক শিখ যোদ্ধা গোষ্ঠীর দিকে এই ঘটনায় আঙুল তোলা হচ্ছে। কারণ একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে নিহাঙ্গসরা এক ব্যক্তিকে ঘিরে দাঁড়িয়ে আছেন আর সেই ব্যক্তির হাত কাটা। গলগল করে রক্ত বেরচ্ছে, যন্ত্রণায় ছটফট করছেন তিনি। শোনা যাচ্ছে শিখদের এক পবিত্র গ্রন্থকে অপমান করার শাস্তিই তাঁকে দিয়েছে নিহাঙ্গসরা।
এই মৃত যুবকের নাম ধাম কিছুই এখনও জানা যায়নি। তবে এই খুনের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তাপ ছড়িয়েছে সিংঘু সীমান্তে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'