Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ডনের মত আচরণ করছেন পুর চেয়ারম্যানরা! ফল ভুগতে হবে', চরম হুঁশিয়ারি হাইকোর্টের

'ডনের মত আচরণ করছেন পুর চেয়ারম্যানরা! ফল ভুগতে হবে',  চরম হুঁশিয়ারি হাইকোর্টের

শেষ আপডেট: 13 October 2023 14:40

দ্য ওয়াল ব্যুরো: কখনও বেআইনি নির্মাণ হচ্ছে জেনেও বেবাক চুপ করে বসে রয়েছেন। কখনও আবার অতিসক্রিয় হয়ে নির্মীয়মাণ আদালত ভবন ভাঙতে নির্দেশ দেওয়া হচ্ছে। কখনও বা অন্যর জমিতে নির্মাণ করতে চেয়ে দেখা যাচ্ছে তৎপরতা। রাজ্যজুড়ে পুরসভাগুলির খামখেয়ালিপনায় রীতিমত বিরক্ত কলকাতা হাইকোর্ট।

শুধু তাই নয়, প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ, ‘ডনের মত আচরণ করছেন পুরসভার চেয়ারম্যানরা। নিজেদের রাজা ভাবতে শুরু করেছেন। এমনটা হলে কিন্তু চরম ফল ভুগতে হবে।’

ঠিক কোন কারণে এতটা চটলেন প্রধান বিচারপতি? কৃষ্ণনগর পুরসভার ঘটনা। ৯ নম্বর ওয়ার্ডে ২৬ ডেসিমেলের একটি জমি খেলার মাঠ হিসাবে চিহ্নিত রয়েছে বহু বছর ধরে। কিন্তু ওই জমিতেই একটি দোতলা কমিউনিটি সেন্টার তৈরি করছে চায় পুরসভা কর্তৃপক্ষ। টেন্ডারও ইস্যু করা হয়ে গিয়েছে। অথচ ওই জমিটিতে পুরসভার কোনও মালিকানাই নেই। এই ঘটনাকে কেন্দ্র করেই মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে।

শুনানিতে মামলাকারীর আইনজীবী দাবি করেন, ১৯৮৭ সাল থেকে ২৬ ডেসিমেলের ওই জমিটি খেলার মাঠ হিসাবে রেকর্ড রয়েছে। জমিটিতে পুরসভার কোনও মালিকানাই নেই। অথচ ওই জমিতে কমিউনিটি সেন্টার গড়তে চেয়ে টেন্ডার ইস্যু করেছে পুরসভা। এই অভিযোগের প্রেক্ষিতে পুরসভার আইনজীবী পাল্টা বলেন, আইন অনুযায়ী পুরসভা চাইলেই এমনটা করতে পারে। এই বক্তব্য শুনেই রীতিমত চটে যান প্রধান বিচারপতি।

এর আগে মালদহের ইংরেজ বাজার পুরসভা নির্মীয়মাণ আদালত ভবন ভাঙতে নির্দেশ দিয়েছিল আদালত। সেই মামলার প্রসঙ্গ উত্থাপন করে প্রধান বিচারপতি বলেন, ‘চেয়ারম্যানরা কখনও নির্মীয়মাণ আদালত ভবন ভাঙতে নির্দেশ দিচ্ছেন। কখনও আবার অন্যের জমিতে নির্মাণ গড়ে তুলে চাইছেন। এটা হচ্ছে টা কী। চেয়্যারম্যানরা ডনের মত আচরণ করছেন। নিজেদের কি রাজা ভাবতে শুরু করেছেন?’

এরপরই কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান রীতা দাসকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, ‘ওঁকে বলে দিন। এমন করলে কিন্তু পদ হারাতে হতে পারে।’ এরপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানিয়ে দেয়, আপাতত ওই জমিতে কোনওরকম নির্মাণ কাজ করতে পারবে না পুরসভা। তিন সপ্তাহের মধ্যে সবপক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তারপর ফের মামলার শুনানি।


```