Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মিউটেশনের জন্য পুরসভা সার্ভিস চার্জ নিতে পারে না, বিধাননগরের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টে

একাংশ কাউন্সিলর, পুলিশ কর্মী এবং পুরকর্মীদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগে সোমবারই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মিউটেশনের জন্য পুরসভা সার্ভিস চার্জ নিতে পারে না, বিধাননগরের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টে

বিধাননগর পুরসভা ও কলকাতা হাইকোর্ট।

শেষ আপডেট: 25 June 2024 19:51

দ্য ওয়াল ব্যুরো: একাংশ কাউন্সিলর, পুলিশ কর্মী এবং পুরকর্মীদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগে সোমবারই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক থেকে বলেছিলেন, "দলের কিছু লোক, পুরসভার কর্মী ও পুলিশ, তিনে মিলে একটা গ্যাং হয়েছে। বিধায়করাও কেউ কেউ এর সঙ্গে যুক্ত। এই জিনিস আমি বরদাস্ত করব না।"

মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যকে ঘিরে সোমবার বিকেল থেকেই জনমানসে শোরগোল তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে এবার  বিধাননগর পুরসভার মিউটেশনের জন্য সার্ভিস চার্জ নেওয়ার সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। 

বিচারপতি কৌশিক চন্দর পর্যবেক্ষণ, "আইনে এমন কোনও সার্ভিস চার্জ বাবদ টাকা তোলার সুযোগ নেই পুরসভার হাতে।"

ফ্ল্যাট বা বাড়ির মিউটেশন করতে হলে দিতে হবে সার্ভিস চার্জ। বিধাননগরে পুরসভার এমন সিদ্ধান্ত আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। 

মামলাকারীর আইনজীবী আর্যক দত্ত আদালতে বলেন, পুর আইনে সার্ভিস চার্জ নেওয়ার এমন কোনও বিধি নেই। তিনি নথি দেখিয়ে বলেন, "এই মামলার এক আবেদনকারী যদি মিউটেশন পাওয়ার জন্য পুরসভার ওই সার্ভিস চার্জ বাবদ টাকা দিতে সম্মত হন, তাহলে তাঁকে প্রায় দেড় লক্ষ টাকা বাড়তি দিতে হবে। যা একেবারে বেআইনি।"

আর এক মামলাকারী তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস বলেন, "আমরা মিউটেশন করার আগে আরটিআই করেছিলাম। তার জবাবে বিধাননগর পুরসভা সার্ভিস চার্জ হিসেবে টাকা দিতে হবে বলে জানায়। তার পরেই আমরা হাইকোর্টের মামলা করতে বাধ্য হই।"

এরপরেই বিধাননগর পুরসভার মিউটেশন সংংক্রান্ত সার্ভিস চার্জের সিদ্ধান্ত খারিজ করে মামলাকারীদের পুর কমিশনারের কাছে নতুন করে আবেদন জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।


```