
শেষ আপডেট: 19 May 2023 04:07
দ্য ওয়াল ব্যুরো: স্বামী বিদেশে চাকরি করতেন। মাসে মাসে পাঠাতেন মোটা টাকা। আর সেই টাকায় দিব্যি প্রেমিকের সঙ্গে খাওয়াদাওয়া ঘোরা বেড়ানো চলছিল মহিলার (Mumbai woman spent husband money with boyfriend)। আচমকাই বিপত্তি। জানা গেল, স্বামী ফিরছেন শহরে। নিজের কুকীর্তির কথা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে তড়িঘড়ি ডাকাতির গল্প (said story of house break in) ফেঁদে বসলেন সেই মহিলা।
ঘটনাটি ঘটেছে মুম্বইতে। জানা গেছে, প্রতি মাসে স্বামীর কাছ থেকে ১ লক্ষ টাকা করে হাতখরচ পেতেন ওই মহিলা। কিন্তু সব টাকাই উড়ে যেত প্রেমিকের সঙ্গে দামি রেস্তোরাঁয় খাওয়াদাওয়া অথবা ছোটখাটো বেড়ানোতেই। সেই কারণেই স্বামী বাড়ি ফেরার কথা বলতেই চিন্তিত হয়ে পড়েন তিনি। এরপরই রীতিমতো আটঘাট বেঁধে ডাকাতির গল্প তৈরি করেন সেই মহিলা।
১০ মে থানায় সেই মহিলা অভিযোগ জানান যে তাঁর বাড়ির আলমারি ভেঙে নগদ ১২ লক্ষ টাকা এবং গয়না ডাকাতি হয়েছে। প্রাথমিক ভাবে তাঁর সেই অভিযোগ বিশ্বাসও করে ফেলে পুলিশ। সেই মতো শুরু হয় তদন্ত।
মহিলার বাড়ির চারপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। সেই দুই সন্দেহভাজনের মধ্যে একজন ছিল মহিলার সেই প্রেমিক। জেরার মুখে শেষ পর্যন্ত ওই যুবক জানিয়ে দেয় যে গত এক বছর ধরে সেই মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তার। প্রেমিকার কথাতেই ডাকাতির ঘটনা বিশ্বাসযোগ্য করে তুলতে তার বাড়ির সদর দরজার তালা ভেঙেছিল ওই যুবক।
ভানু বাগের মৃত্যু ওড়িশার হাসপাতালে, এগরা বিস্ফোরণের মূল অভিযুক্ত ছিল বাজি সম্রাট