Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্নানের ভিডিও পোস্ট! স্ত্রীকে ফিরে আসতে চাপসৃষ্টির কৌশল, অভিযুক্ত স্বামী

দ্য ওয়াল ব্যুরো: আলাদা হয়ে যাওয়া স্ত্রীকে (estranged wife) ফিরে পেতে তাকে ভয় দেখিয়ে রাজি করানোর নোংরা (dirty tricks) কৌশল স্বামীর (husband)। স্ত্রীর নগ্ন ভিডিও (nude video)  নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস (whatsapp status update) আপডেটে আপ

স্নানের ভিডিও পোস্ট! স্ত্রীকে ফিরে আসতে চাপসৃষ্টির কৌশল, অভিযুক্ত স্বামী

শেষ আপডেট: 21 January 2022 11:56

দ্য ওয়াল ব্যুরো: আলাদা হয়ে যাওয়া স্ত্রীকে (estranged wife) ফিরে পেতে তাকে ভয় দেখিয়ে রাজি করানোর নোংরা (dirty tricks) কৌশল স্বামীর (husband)। স্ত্রীর নগ্ন ভিডিও (nude video)  নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস (whatsapp status update) আপডেটে আপলোড করলেন!  মহিলার তরফে এমন অভিযোগ পাওয়ার পর ৩০ বছর বয়সি লোকটির খোঁজে তল্লাশি (search) চালাচ্ছে পুলিশ। অভিযুক্ত একটি বেসরকারি সংস্থার উচ্চ পদে কর্মরত বলে জানিয়েছে তারা। তার লোকেশন খুঁজে বের করতে গতিবিধির ওপর পুলিশি নজরদারি চলছে। সূত্রের খবর, মুম্বইয়ের  কুরার থানায় অভিযুক্ত ব্যক্তি ও ২৮ বছরের মহিলার দুটি সন্তান। ঠাণেতে থাকতেন তাঁরা। মহিলার ওপর নিয়মিত শারীরিক, মানসিক অত্যাচার চালাত শ্বশুরবাড়ির সদস্যরা। তিতিবিরক্ত হয়ে মহিলা বাচ্চাদের নিয়ে মালাড ইস্টে বাপের বাড়ি ফিরে যান। কুরার থানায় গত বছর তিনি আবেদনপত্র পেশ করে জানান, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর কাছে একটা অ্যাপার্টমেন্ট চেয়ে বসেছেন! জনৈক পুলিশ অফিসার বলেন, আমরা মহিলার  স্বামীকে চিঠি পাঠিয়ে তদন্তের ব্যাপারে থানায় আসতে বলি। কিন্তু মহিলাকে বাচ্চাদের কথা ভেবে পুলিশের কাছে দায়ের করা অভিযোগ নিয়ে আর এগতে বারণ করে অভিযুক্ত, বারবার তাঁকে বোঝানোর চেষ্টা করে যাতে তিনি শ্বশুরবাড়ি ফিরে যান। কিন্তু মহিলা শেষ পর্যন্ত রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে লোকটি। সম্প্রতি মহিলার বোন তাঁর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের আপডেট ঘাঁটাঘাঁটি করতে গিয়ে চমকে উঠে দেখেন, সেখানে অভিযুক্ত স্ত্রীর স্নানের ভিডিও ক্লিপ আপলোড করেছে! একসঙ্গে থাকাকালে অভিযুক্ত স্ত্রীর স্নানের দৃশ্যের ছবি তুলে রাখে। অভিযোগকারিনীর কোনও ধারণাই  ছিল না যে, সবাই যাতে দেখতে  পারে, সেজন্য ভিডিওটি পোস্ট করেছে সে। মহিলার বোন স্ক্রিনশট তুলে তাঁকে  পাঠালে মানসিক ভাবে বিধ্বস্ত মহিলা ফের কুরার থানায় যান। ভয় দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা, বিশ্বাস ভঙ্গের অভিযোগে ভারতীয় দণ্ডবিধি, তথ্য ও প্রযুক্তি আইনের নানা ধারায় এফআইআর দায়ের করে পুলিশ।      

```