Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসিকে ভাসছে মন্দির, ঠাণেতে ৫৮ জন জলবন্দিকে উদ্ধার করল বায়ুসেনার কপ্টার

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি থামার নাম নেই। শনিবার রাতভর বৃষ্টিতে কার্যত জলের তলায় বাণিজ্যনগরী। রবিবারও মিলল না রেহাই। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে স্তব্ধ জনজীবন। রেল, সড়ক থেকে বিমান পরিষেবা, লাটে উঠেছে সবই। বর্ষার গোদাবরী ফুলে ফেঁপে আরও ভয়ঙ্কর

নাসিকে ভাসছে মন্দির, ঠাণেতে ৫৮ জন জলবন্দিকে উদ্ধার করল বায়ুসেনার কপ্টার

শেষ আপডেট: 3 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি থামার নাম নেই। শনিবার রাতভর বৃষ্টিতে কার্যত জলের তলায় বাণিজ্যনগরী। রবিবারও মিলল না রেহাই। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে স্তব্ধ জনজীবন। রেল, সড়ক থেকে বিমান পরিষেবা, লাটে উঠেছে সবই। বর্ষার গোদাবরী ফুলে ফেঁপে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। দুকূল প্লাবিত করে ভাসিয়ে নিয়ে গেছে নাসিককে। জলবন্দি শয়ে শয়ে মানুষ। রবিবার সকাল থেকেই বায়ুসেনা, নৌসেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল নামিয়ে শুরু হয়েছে উদ্ধারকাজ। বিকেলের মধ্যে ঠাণের বিভিন্ন গ্রাম থেকে ১৬টি শিশু সহ ৫৮ জনকে উদ্ধার করেছে বায়ুসেনার এমআই ১৭ হেলিকপ্টার। রাজ্য প্রশানস সূত্রে খবর, ঠাণের খান্দভালি এলাকার সিংহভাগই জলের তলায়। ভেসে গেছে ঘরবাড়ি, দোকানপাট। জু-নন্দকুরি গ্রামে ঘরহারা প্রচুর মানুষ। বায়ুসেনার কপ্টার নামিয়ে ৫৮ জনকে উদ্ধার করা হয়েছে। গ্রামগুলিতে বানভাসিদের সাহায্যে নেমেছে নৌসেনার তিনটি দল। তা ছাড়াও রাজ্য বিপর্যয় মোকাবিলা দল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের (এনডিআরএফ) ছ'টি টিম কাজ করছে ঠাণে ও সংলগ্ন এলাকাগুলিতে। রবিবারও দিনভর প্রবল বৃষ্টি চলেছে মুম্বই, পালঘর ও ঠাণেতে। আরও ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে মুম্বই হাওয়া অফিস। স্কুল, কলেজে তালা তো আগেই পড়েছিল, একান্ত জরুরি দরকার ছাড়া বাড়ি থেকে বার হতে নিষেধ করেছে বৃহন্মুম্বই পুরসভা। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ বলেছেন, "যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে বায়ুসেনা। সতর্ক করা হয়েছে নৌসেনা ও উপকূল রক্ষী বাহিনীকেও। জরুরিকালীন পরিষেবার জন্য প্রস্তুত রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল।" প্রশাসন সূত্রে খবর, মুম্বইয়ের মিঠি নদীর তীরবর্তী এলাকা থেকে ৪০০ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গোরেগাঁও ইস্টের রাজীব গান্ধী নগরে বৃষ্টির কারণে মাটি ধসে জখম চার জন। অন্যদিকে মুম্বইয়ের ধারাবি এলাকায় বন্যার জলে ভেসে গেছেন এক ব্যক্তি। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ ও দমকলবাহিনী। ঠাণেতে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে আরও এক জনের। https://twitter.com/IndianExpress/status/1157997682977198080 ভারী বৃষ্টিতে ফুঁসে উঠেছে গোদাবরী নদী। জল ঢুকেছে নাসিকের ত্রম্ব্যকেশ্বর মন্দিরে। নদীর তীরবর্তী এলাকার ঘরবাড়ি, মন্দিরও কার্যত জলের তলায়। এ দিকে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত রেল ও বিমান পরিষেবা। রানওয়েতে জল জমে থাকায় মুম্বই এয়ারপোর্টে এ দিন নামতে পরেনি ছ’টি বিমান। কয়েকটি বিমানের যাত্রাপথও ঘুরিয়ে দেওয়া হয়েছে। রেল সূত্রে খবর, অতি ভারী বৃষ্টি এবং সমুদ্রে অতি উঁচু ঢেউয়ের কারণে (রেকর্ড প্রায়  রেকর্ড, ৪.৯০ মিটার) ) ট্রেন লাইন কার্যত জলের তলায়। কুরলা, সিয়ম ও চুনাভাটি সেকশনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র সুনীল উদাসির কথায়, “লাইন ডুবে যাওয়ায় শনিবার দুপুরেই কুর্লা-সায়ন এবং কুর্লা-চুনাভাট্টি লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লোকাল ট্রেনও খুব ধীরে চলছে। আজকে দুপুরের পরে লোকাল পরিষেবাও বন্ধ করে দেওয়া হতে পারে।” জমা জলে অন্ধেরী, মালাড, দহিসরের রাস্তায় যানজট বেড়েছে।

```