Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Mumbai: প্রেমিকার সঙ্গে উদ্দাম যৌনতা, মদ্যপান! হোটেলেই মৃত্যু ৬১-র বৃদ্ধের

দ্য ওয়াল ব্যুরো: বয়স ষাটের কোটা পেরিয়ে গেছে। তবু শারীরিক চাহিদা বাধ মানে না। এই বয়সেও উদ্দাম যৌন জীবন চলছিল বৃদ্ধের। আর সেটাই কাল হল। যৌন মিলনের সময় অসুস্থ হয়ে পড়লেন মুম্বইয়ের (Mumbai) এক ৬১ বছরের বৃদ্ধ। তারপরেই মৃত্যু হয়েছে তাঁর।

Mumbai: প্রেমিকার সঙ্গে উদ্দাম যৌনতা, মদ্যপান! হোটেলেই মৃত্যু ৬১-র বৃদ্ধের

শেষ আপডেট: 23 May 2022 18:26

দ্য ওয়াল ব্যুরো: বয়স ষাটের কোটা পেরিয়ে গেছে। তবু শারীরিক চাহিদা বাধ মানে না। এই বয়সেও উদ্দাম যৌন জীবন চলছিল বৃদ্ধের। আর সেটাই কাল হল। যৌন মিলনের সময় অসুস্থ হয়ে পড়লেন মুম্বইয়ের (Mumbai) এক ৬১ বছরের বৃদ্ধ। তারপরেই মৃত্যু হয়েছে তাঁর।

জানা গেছে মুম্বইয়ের (Mumbai) একটি হোটেলে সোমবার সকালে নিজের সঙ্গীর সঙ্গে মিলিত হয়েছিলেন ওই বৃদ্ধ। কিন্তু যৌনতার উত্তেজনার বশেই হঠাৎ শরীর খারাপ হয়ে যায় তাঁর। বৃদ্ধ অজ্ঞান হয়ে পড়েন। পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: রবীন্দ্র সরোবরে রোয়িং বন্ধের নির্দেশ দিলেন ফিরহাদ

ঠিক কী কারণে এভাবে বৃদ্ধের মৃত্যু হল তা এখনও পরিষ্কার করে জানা যায়নি (Mumbai)। সূত্রের খবর, ওই বৃদ্ধ মুম্বইয়ের কুরলা এলাকার একটি হোটেলে সোমবার সকাল ১০টা নাগাদ হাজির হন। তাঁর সঙ্গে এক ভদ্রমহিলা ছিলেন, যাঁর বয়স ৪০ বছর। বৃদ্ধ জানিয়েছিলেন, ওই মহিলা তাঁর প্রেমিকা।

হোটেলের ঘরে কিছুক্ষণ একসঙ্গে সময় কাটানোর পরই রিসেপশনে ফোন আসে। মহিলা জানান, তাঁর সঙ্গী হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছেন, কোনও সাড়া দিচ্ছেন না। হোটেলের কর্মীরা দ্রুত পুলিশে খবর দেন। পুলিশ এসে বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, যৌন মিলনের সময় মদ্যপান করছিলেন তিনি। কিন্তু তখনই হঠাৎ জ্ঞান হারান। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। তদন্ত চলছে।


```