Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মা-বাবা নেই সরস্বতীর, ন'বছর ধরে মনোজের সঙ্গেই ছিলেন, ভয়ঙ্কর পরিণতি ৩২-এর তরুণীর

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের মীরা রোডের নারকীয় খুনের ঘটনার পরতে পরতে উঠে আসছে নানা তথ্য। বৃহস্পতিবার সকালেই এই হত্যাকাণ্ডের খবর সামনে এসেছিল। মনোজ সাহানি নামে এক ব্যক্তি, তার প্রেমিকা সরস্বতী বৈদ্যকে খুন করে দেহ ২০ টুকরোয় কেটে ছড়িয়ে দিয়

মা-বাবা নেই সরস্বতীর, ন'বছর ধরে মনোজের সঙ্গেই ছিলেন, ভয়ঙ্কর পরিণতি ৩২-এর তরুণীর

শেষ আপডেট: 8 June 2023 15:06

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের মীরা রোডের নারকীয় খুনের ঘটনার পরতে পরতে উঠে আসছে নানা তথ্য। বৃহস্পতিবার সকালেই এই হত্যাকাণ্ডের খবর সামনে এসেছিল। মনোজ সাহানি নামে এক ব্যক্তি, তার প্রেমিকা সরস্বতী বৈদ্যকে খুন করে দেহ ২০ টুকরোয় কেটে ছড়িয়ে দিয়েছিল। এই খুনের পিছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

মনোজ ও সরস্বতীর মধ্যে সম্পর্ক শুরু হয় সেই ২০১৪ সালে। সরস্বতী ছোটবেলাতেই হারিয়েছিলেন মা-বাবাকে, মানুষ হন অনাথ আশ্রমে। ৩২ বছর বয়সি সরস্বতী প্রেমে পড়ে যান ৫৬ বছর বয়সি মনোজের। কিন্তু সরস্বতী হয়তো ভাবতে পারেননি তাঁর পরিণতি এমন হবে।

মুম্বইয়ের মীরা রোডের গীতা আকাশদীপ কো-অপারেটিভ হাউসিং সোসাইটির ‘জে’ উইং-এর সাততলার ৭০৪ নম্বর ফ্ল্যাটে একসঙ্গে থাকতেন মনোজ সাহানি ও তার লিভ-ইন সঙ্গী সরস্বতী বৈদ্য। যদিও অবিবাহিত মনোজের পরিবার থাকত বোরিভালিতে। সেখানেই একটা রেশন দোকানে কাজ করত সে।

বুধবার সেই ৭০৪ নম্বর ফ্ল্যাটেই ঘটে যায় নারকীয় ঘটনা। পুলিশ এসে বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ ওই ফ্ল্যাটের দরজা ভেঙে সরস্বতীর দেহ উদ্ধার করে। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে, গত রবিবারই তার লিভ-ইন পার্টনারকে খুন করে মনোজ।

কী কারণে মনোজ খুন করল তা এখনও জানা যায়নি। পুলিশ জোর কদমে তদন্ত চালাচ্ছে। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, খুনের অপরাধ আড়াল করতেই দেহ টুকরো টুকরো করে কেটেছিল মনোজ। পুলিশ সূত্রে খবর, গাছ কাটার মেশিন দিয়ে সরস্বতীর দেহ কাটে মনোজ। এখন দেখার এই হত্যা রহস্যের মোড় কোনদিকে বাঁক নেয়।

প্রেমিকার দেহ টুকরো করে নর্দমায়, খাইয়েছিল কুকুরকেও! মীরা রোড কাণ্ডে ভয়ানক তথ্য


```